প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় নৌ-বহরের যুদ্ধজাহাজ ‘উদয়গিরি’, ‘কাভারাত্তি’ ও ‘শক্তি’ থাইল্যান্ডের সাত্তাহিপে পৌঁছেছে
प्रविष्टि तिथि:
27 JUN 2026 1:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুন ২০২৬
ভারতীয় নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় নৌ-বহরের যুদ্ধজাহাজ উদয়গিরি, কাভারত্তি এবং শক্তি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে তাদের কার্যকরী মোতায়েন বা অপারেশনাল ডেপ্লয়মেন্টের অঙ্গ হিসেবে থাইল্যান্ডের সাত্তাহিপ পৌঁছেছে।
ইস্টার্ন ফ্লিটের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং, রেয়ার অ্যাডমিরাল অলোক আনন্দের নেতৃত্বে জাহাজগুলি রয়্যাল থাই নৌবাহিনী গ্রহণ করেছিল। এই পোর্ট কল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সঙ্গে ভারতের সামুদ্রিক অংশগ্রহণ এবং ভারত ও থাইল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ তথা দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বকে প্রতিফলিত করে৷
এই সফরে পেশাদারিত্ব বিনিময়, ক্রস-ডেক ভিজিট, পরিচালন সংক্রান্ত মতবিনিময়, খেলাধুলা এবং উভয় নৌ-বাহিনীর মধ্যে সহযোগিতা এবং আন্তঃকার্যকারিতা জোরদার করার লক্ষ্যে গোষ্ঠী-ভিত্তিক আউটরিচ অন্তর্ভুক্ত থাকবে।
পোর্ট কলের লক্ষ্য ভারত ও থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামুদ্রিক সম্পর্ককে আরও জোরদার করা। এটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের দেশীয় নকশা, মডুলার নির্মাণ এবং অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করে, প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা এবং একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে প্রমাণপত্রাদি তুলে ধরে।
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2278493)
आगंतुक पटल : 6