শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের রপ্তানি বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংগঠনগুলির সঙ্গে মত বিনিময় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের

प्रविष्टि तिथि: 25 JUN 2026 5:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৬ 

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২৪ জুন ২০২৬ তারিখে নয়াদিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ এবং শিল্প সংস্থাগুলির সঙ্গে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এই সভার উদ্দেশ্য ছিল, 'রপ্তানি উন্নয়ন মিশন'-এর অগ্রগতির পর্যালোচনা করা এবং ভারতের রপ্তানি বৃদ্ধিকে ত্বরান্বিত করার কৌশল নিয়ে আলোচনা করা।

 

 

এর আগে ইপিসি-গুলির সঙ্গে হওয়া আলোচনার ভিত্তিতে এই সভায় একটি ঐকমত্যে পৌঁছনো হয় যে, শুধুমাত্র পৃথক কোনও সংস্থার সমস্যা সমাধানের বাইরে গিয়ে রপ্তানি সম্প্রসারণ, নতুন বাজারে প্রবেশ, নতুন পণ্যের প্রচার এবং দেশের সামগ্রিক রপ্তানি কার্যক্রমে প্রতিটি পরিষদের অবদান বৃদ্ধির লক্ষ্যে একটি সুসংহত ও সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা প্রয়োজন।

 

বাণিজ্যিক প্রক্রিয়া সহজতর করা এবং কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা ও নিশ্চয়তা আনার লক্ষ্যে মন্ত্রী অংশগ্রহণকারীদের জানান যে,

এখন থেকে 'নর্মস কমিটি', 'পলিসি রিলাক্সেশন কমিটি', 'ইপিসিজি কমিটি' এবং 'এক্সিম ফ্যাসিলিটেশন কমিটি' প্রতি পাক্ষিকে নির্দিষ্ট দিনে বৈঠক করবে; অন্যদিকে এসসিওএমইটি বিষয়ক আন্তঃমন্ত্রক ওয়ার্কিং গ্রুপ প্রতি মাসে বৈঠক করবে। এই উদ্যোগের লক্ষ্য হল, নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়গুলির নিষ্পত্তি নিশ্চিত করা, বকেয়া কাজের বোঝা কমানো, সভার কার্যবিবরণী দ্রুত প্রকাশ করা এবং রপ্তানিকারকদের জন্য আরও সুনিশ্চিত ও বিশ্বাসযোগ্য সহায়তা পরিবেশ গড়ে তোলা।

 

 

শ্রী গোয়েল সমস্ত ইপিসি এবং শিল্প সংস্থাকে ডিজিএফটি-র সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার এবং সুনির্দিষ্ট ও ফলাফল-ভিত্তিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে, বিশ্ববাজারের সঙ্গে ভারতের সংযোগকারী মাধ্যম হিসেবে ইপিসি-গুলিকে সরকারের সাথে নিবিড় অংশীদারিত্বে কাজ করতে হবে। দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য ভারতের বাণিজ্য চুক্তি থেকে সৃষ্ট বাজারের সুযোগগুলিকে তাদের পুরোপুরি কাজে লাগাতে হবে।

 

 

আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে, বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহানির্দেশক দেশের রপ্তানি উন্নয়ন যাত্রায় অংশীদার হিসেবে অংশগ্রহণকারী রপ্তানি উন্নয়ন পরিষদগুলিকে স্বাগত জানান। মহানির্দেশক 'এক্সপোর্ট প্রমোশন মিশন' - এর ক্ষেত্রে একটি লক্ষ্য-কেন্দ্রিক ও অংশীদারিত্ব-ভিত্তিক কর্মপদ্ধতি গ্রহণের ওপর জোর দেন। 

 

 

‘রপ্তানি উন্নয়ন মিশন’-এর বিভিন্ন পদক্ষেপের বর্তমান অবস্থা তুলে ধরে বৈদেশিক বাণিজ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক শ্রী লোকেশ এইচ.ডি. জানান যে, দশটি পদক্ষেপ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে এবং ‘ব্র্যান্ডিং’ সংক্রান্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা চলছে। শিল্পের সাথে জড়িতদের মতামতের ভিত্তিতে কার্যকর করা পদক্ষেপগুলিতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে; এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু শুল্ক আইনের আওতায় ক্ষুদ্র ও অতি-ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্য সুদের ভর্তুকি সুবিধা সম্প্রসারণের বিষয়টি। 

 

 

‘ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাবস’ বা জেলাভিত্তিক রপ্তানি কেন্দ্র উদ্যোগের অগ্রগতির পর্যালোচনা করতে গিয়ে, বৈদেশিক বাণিজ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক শ্রী অভিনব গুপ্ত ১ জুন ২০২৬ তারিখে শুরু হওয়া ৯০-দিনের ‘অ্যাক্টিভেশন ড্রাইভ’ বা কার্যক্রম সক্রিয়করণ অভিযানের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। 

 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2277946) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil