রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

কুনো জাতীয় উদ্যানে রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 21 JUN 2026 10:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুন ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান আজ (২১ জুন) সফর করেছেন। সফরকালে তিনি জাতীয় উদ্যানে চিতাদের রক্ষণাবেক্ষণের অঞ্চলটি ঘুরে দেখেন। প্রোজেক্ট চিতা সম্পর্কে বন দপ্তরের আঞ্চলিক আধিকারিক তাঁকে বিস্তারিতভাবে জানিয়েছেন।

শ্রীমতী মুর্মু ২০২৫ সালের নভেম্বর মাসে যখন বৎসোয়ানা সফর করেছিলেন, সেই সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে আটটি চিতা হস্তান্তরিত করা হয়। এই চিতাগুলি ২০২৬-এর ফেব্রুয়ারিতে এসেছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রোজেক্ট চিতার সূচনা করে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ এই প্রকল্পে সহযোগিতা করছে। ভারতে জীববৈচিত্র্যকে পুনঃপ্রতিষ্ঠা করাই এর মূল উদ্দেশ্য। এ দেশ থেকে চিতা বিলুপ্ত হওয়ার পর এই প্রকল্পের মাধ্যমে আবারও তাদের ফিরিয়ে আনা হয়েছে। কুনো জাতীয় উদ্যানে প্রোজেক্ট চিতার আওতায় দেশে প্রথম চিতাকে নিয়ে আসা হয়। এর আগে সংশ্লিষ্ট অঞ্চলে চিতার জন্য প্রচুর শিকারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, মানুষ যাতে ঐ অঞ্চলে যতটা সম্ভব কম প্রবেশ করে — সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে প্রথম কয়েকটি চিতা এই উদ্যানে পাঠানো হয়েছিল। এরপর, ২০২৩-এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয়বার এবং ২০২৬-এর ফেব্রুয়ারিতে বৎসোয়ানা থেকে তৃতীয়বার চিতা এই উদ্যানে এসে পৌঁছেছে।


SC/CB/DM


(रिलीज़ आईडी: 2276511) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi