প্রতিরক্ষামন্ত্রক
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতি
प्रविष्टि तिथि:
19 JUN 2026 12:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৬
প্রত্যেক বিমান সেনার শারীরিক সুস্থতা, মানসিক স্থিতিশীলতা এবং অন্তরের সমতারক্ষা প্রধান গুণ হিসেবে বিবেচিত হয়। এই মূল্যবোধকে তুলে ধরতে ভারতীয় বিমানবাহিনী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। দেশজুড়ে সর্বোচ্চ তাঁরা এই যোগদিবস উদযাপন করবে। উত্তরে লেহ-র পর্বতশৃঙ্গ, দক্ষিণে কার নিকোবরের সমুদ্র সৈকত অথবা তাওয়াং-এর পূর্বাঞ্চল সীমান্ত থেকে শুরু করে পশ্চিমের পবিত্র শহর দ্বারকায় বিমান বাহিনীর পক্ষ থেকে তা অনুষ্ঠিত হবে। বিমানযোদ্ধা থেকে শুরু করে তাদের পরিবার, স্কুলের ছাত্র-ছাত্রী, এনসিসি ক্যাডেটরা এই যোগ অনুষ্ঠানে যোগ দেবেন। সুস্বাস্থ্য, মানব কল্যাণ এবং যোগের নিরন্তর মূল্যবোধকে তুলে ধরাই তাদের এই অনুষ্ঠান উদযাপনের উদ্দেশ্য।
এবারের আন্তর্জাতিক যোগ দিবস-এর ভাবনা হল, "বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ রাখতে যোগচর্চা"। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সহনশীলতা এবং জীবনের প্রতিটি পর্বে সর্বাত্মক কল্যাণে যোগের ভূমিকাকে এরমধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে।
দেশ যখন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। শরীর সুস্থ রাখতে এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের লক্ষ্যে যোগের শক্তিকে তুলে ধরাই তাদের লক্ষ্য।
SC /AB /AG
(रिलीज़ आईडी: 2275288)
आगंतुक पटल : 6