MIFF banner

জার্মানির দশটি শিক্ষার্থী নির্মিত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র এমআইএফএফ (MIFF)-এ আন্তর্জাতিক সিনেমার ভবিষ্যতের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে

মুম্বই, ১৯ জুন ২০২৬

 

১৯তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (MIFF) ২০২৬ বিশ্বের অন্যতম প্রশংসিত ফিল্ম স্কুল, জার্মানির মর্যাদাপূর্ণ 'ফিল্মঅ্যাকাডেমি বাডেন-ভুর্টেমবার্গ জিএমবিএইচ' (FABW)-এর দশটি চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে সিনেমাটিক উদ্ভাবনের চেতনাকে উদযাপন করেছে। উৎসবের বিশেষ বিভাগ, "ইমার্জিং ভয়েসেস: ফিল্ম স্কুল এডিশনস" (Emerging Voices: Film School Editions)-এর অধীনে উপস্থাপিত এই প্রদর্শনীটি দর্শকদের অ্যানিমেশন, সংক্ষিপ্ত কথাসাহিত্য এবং তথ্যচিত্র জুড়ে বিস্তৃত বৈচিত্র্যময় গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, যা নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল শক্তি এবং শৈল্পিক দূরদর্শিতাকে প্রতিফলিত করে।

শোক এবং একাত্মতার মর্মস্পর্শী গল্প থেকে শুরু করে স্মৃতি, বার্ধক্য ও পরিবেশগত পরিবর্তনের দৃশ্যত চমৎকার অ্যানিমেটেড অন্বেষণ পর্যন্ত, চলচ্চিত্রগুলি প্রমাণ করেছে যে কেন ফিল্মঅ্যাকাডেমি বাডেন-ভুর্টেমবার্গ সমসাময়িক সিনেমার কিছু সবচেয়ে উদ্দীপনা জাগানো কণ্ঠস্বরের জন্য একটি লালনভূমি হিসেবে অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল টোবিয়াস একারলিন পরিচালিত একটি অ্যানিমেটেড ঐতিহাসিক ড্রামা "আ স্প্যারোজ সং" (A Sparrow's Song)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি এক বৃদ্ধা বিধবাকে অনুসরণ করে, যিনি যুদ্ধের ধ্বংসলীলার মধ্যে একটি আহত চড়ুই পাখির সেবা করার সময় সান্ত্বনা ও আশা খুঁজে পান। তার সূক্ষ্ম গল্প বলা এবং মানসিক গভীরতার কারণে, স্টুডেন্ট একাডেমি পুরস্কার বিজয়ী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকদের মনে একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে।

দর্শকদের পছন্দের আরেকটি চলচ্চিত্র ছিল আন্না নিবার্ট পরিচালিত তথ্যচিত্র "ফ্লাইং অ্যানিম্যালস" (Flying Animals)। তথ্যচিত্র নির্মাণের সঙ্গে অ্যানিমেশনের মেলবন্ধন ঘটিয়ে, এই চলচ্চিত্রটি গুরুতর অসুস্থতার মধ্যে বসবাসকারী তিনটি শিশুর কাল্পনিক জগতে প্রবেশ করে, যা স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং শৈশবের কল্পনার চিরস্থায়ী শক্তির এক আবেগপূর্ণ প্রতিকৃতি তুলে ধরে।

এই প্রদর্শনীতে জোশুয়া নিউবার্ট এবং ভিক্টর মুহাগাছি পরিচালিত একটি সংক্ষিপ্ত কথাসাহিত্য ড্রামা "মাজিনি" (Majini)-ও স্থান পেয়েছিল। তানজানিয়ার উপকূলের পটভূমিতে তৈরি এই চলচ্চিত্রটি দুই ভাইকে অনুসরণ করে, যারা পরিস্থিতি যখন তাদের বিপজ্জনক জলসীমায় ঠেলে দেয়, তখন ভয়, দায়িত্ব এবং পুরুষত্বের মুখোমুখি হতে বাধ্য হয়। এর শক্তিশালী গল্প বলা এবং মানসিক সততা ইতিমধ্যেই আন্তর্জাতিক উৎসবগুলিতে স্বীকৃতি অর্জন করেছে।

এই প্যাকেজের  দৃশ্যত সবচেয়ে আকর্ষক চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল শাদাব শায়েগান পরিচালিত অ্যানিমেটেড ড্রামা "পিয়ার গার্ডেন" (Pear Garden)। চলচ্চিত্রটি ছয় বছর বয়সী লিলি-র গল্প বলে, যে তার ঠাকুমা/দিদিমার ম্যাসটেক্টোমি  বোঝার জন্য লড়াই করার পর একটি স্বপ্নের মতো যাত্রা শুরু করে। কাব্যিক চিত্রকল্প এবং মানসিক সংবেদনশীলতার মাধ্যমে, চলচ্চিত্রটি একটি শিশুর দৃষ্টিকোণ থেকে অসুস্থতা, ক্ষতি এবং নিরাময়ের থিম বা বিষয়বস্তু অন্বেষণ করে।

একইভাবে স্পর্শকাতর ছিল পল ক্লেই পরিচালিত একটি অ্যানিমেটেড  চলচ্চিত্র "সিলভার স্ট্রিংস" (Silver Strings)। হৃদয়স্পর্শী গল্পটি এক বৃদ্ধ মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁর একটি ছোট মাকড়সার সঙ্গে অপ্রত্যাশিত বন্ধুত্ব তাঁর দৈনন্দিন জীবনকে বদলে দেয়, এবং একই সঙ্গে তাঁর যত্ন নেওয়ার জন্য তাঁর মেয়ের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানায়। চলচ্চিত্রটি অসাধারণ দক্ষতার সঙ্গে হাস্যরস, উষ্ণতা এবং মানসিক অন্তর্দৃষ্টির ভারসাম্য বজায় রেখেছে।

অন্যান্য চলচ্চিত্রগুলি জার্মানির এই প্রতিষ্ঠান থেকে উঠে আসা প্রতিভার পরিধিকে আরও বেশি হাইলাইট বা আলোকিত করেছে। লিয়া জিৎজেনবাখার পরিচালিত একটি সংক্ষিপ্ত কথাসাহিত্য ড্রামা "চেজিং কাইটস" (Chasing Kites), তাদের মায়ের মৃত্যুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা দুই ভাইয়ের গল্পের মাধ্যমে শোক এবং ভাইবোনের সম্পর্ক অন্বেষণ করেছে। ক্রিস্টোফার শ্মিয়ার এবং সারাহ শুলৎস-এর একটি অ্যানিমেটেড ড্রামা-অ্যাডভেঞ্চার "লিনি ১২" (Linie 12), একটি দৃশ্যত উদ্ভাবনী গল্পে সঙ্গীত, যন্ত্রপাতি এবং বন্ধুত্বকে একত্রিত করেছে। ভেরা কায়হ্ পরিচালিত একটি শিশুতোষ ড্রামা "স্পার্ক (চিস্পা)" [Spark (Chispa)], তার অতিরিক্ত পরিশ্রমি বাবার সঙ্গে মানসিক সংযোগ খোঁজা একটি অল্পবয়সী মেয়ের কোমল রূপ তুলে ধরেছে। তাতিয়ানা থিউয়ারের একটি পরীক্ষামূলক অ্যানিমেটেড মিউজিক্যাল "রাইজ এজ" (Rise Age), জলবায়ু পরিবর্তন এবং সমষ্টিগত অস্বীকৃতির বিষয়টিকে মোকাবেলা করতে প্রাণবন্ত ভিজ্যুয়াল বা দৃশ্যপট এবং হাস্যরস ব্যবহার করেছে। অন্যদিকে, রমিনা ক্যুপার পরিচালিত একটি সংক্ষিপ্ত কথাসাহিত্য ড্রামা-কমেডি "দিস ইজ নট আ ক্যারেক্টার, দিস ইজ বিট্রেয়াল" (This Is Not a Character, This Is Betrayal), একজন হেয়ারড্রেসার মা এবং তাঁর লেখক হতে চাওয়া ছেলের মধ্যকার সম্পর্কের মাধ্যমে শ্রেণী, পরিচয় এবং পারিবারিক উত্তেজনা পরীক্ষা করেছে।

একসঙ্গে, এই দশটি চলচ্চিত্র এমআইএফএফ (MIFF)-এর চলচ্চিত্র প্রেমীদের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যতের একটি ঝলক দেখিয়েছে, যা এমন গল্প বলার শৈলী প্রদর্শন করে যা সাহসী, মর্মস্পর্শী এবং গভীরভাবে মানবিক।

 

SC/PK...


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2275282   |   Visitor Counter: 6