আয়ুষ
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রাক্কালে কলকাতাকে একসূত্রে বাঁধল ‘দৌড় সে ধ্যান ২০২৬’
प्रविष्टि तिथि:
19 JUN 2026 12:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৬
২০২৬ সালের ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে 'দৌড় সে ধ্যান ২০২৬’ কর্মসূচিতে ব্যাপক সাড়া দিলেন কলকাতার মানুষ। ‘স্বচ্ছতা সে স্বাগত’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনন্য উদ্যোগ স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ববোধ এবং সামগ্রিক সুস্থতার মূল্যবোধগুলিকে একসূত্রে বেঁধেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব আজ সকালে যৌথভাবে কলকাতা পৌরসংস্থা সদর দপ্তর থেকে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং পর্যন্ত ‘দৌড় সে ধ্যান ২০২৬’-এর সূচনা করেন। দৌড়ের শেষে মহাকরণে যোগব্যায়াম ও ধ্যানের একটি সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্ত্রী শ্রী ইন্দ্রনীল খাঁ, শ্রীমতি অগ্নিমিত্রা পাল ও শ্রী তাপস রায়; বিধায়ক শ্রী বিজয় ওঝা; পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ড. মনোজ কুমার আগরওয়াল; আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রাক্তন টেনিস খেলোয়াড় শ্রী লিয়েন্ডার পেজও যোগব্যায়ামে অংশ নেন।
এই উদ্যোগের অংশ হিসেবে কলকাতার ১১টি স্থানে একই সময়ে ২ কিলোমিটারের ‘যোগ রান’-এর আয়োজন করা হয়, যার লক্ষ্য ছিল, নাগরিকদের জীবনযাত্রার অংশ হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করতে উৎসাহিত করা।
পি.এ.সি. টেন্ট ময়দান, এলিয়ট পার্ক, আরএসএম স্কোয়ার (সেন্ট্রাল), টালা পার্ক (বেলগাছিয়া), সুভাষ সরোবর (বেলেঘাটা), ক্যাপ্টেন ভেড়ি (ইএম বাইপাস), গোলপার্ক (বিবেকানন্দ পার্ক), গীতাঞ্জলি স্টেডিয়াম (কসবা), কেএফআর গ্রাউন্ড (বেহালা), সংঘমিত্রা স্কুল খেলার মাঠ (ওয়েস্ট পোর্ট) এবং চণ্ডীপুরা রংগসারা গ্রাউন্ড (ভাঙড়)-এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এই ‘যোগ রান’ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-কে সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যার লক্ষ্য ছিল যোগব্যায়াম সম্পর্কে মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি করা।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2275217)
आगंतुक पटल : 11