উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নেশামুক্ত পরিসর অভিযানকে কুর্ণিশ জানালেন উপরাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
18 JUN 2026 2:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন ২০২৬
উপরাষ্ট্রপতি তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী সিপি রাধাকৃষ্ণান ওই বিশ্ববিদ্যালয়ের নেশামুক্ত পরিসর অভিযানের সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন।
সমাজ মাধ্যমে পোস্টে উপরাষ্ট্রপতি বলেছেন, এবছরের শুরুর দিকে মাদকমুক্ত পরিসর অভিযান এবং বৈদ্যুতিন শপথ মঞ্চ কর্মসূচির সূচনা হয় এবং তা যথেষ্ট সফল হয়েছে। শিক্ষার্থীদের নেশামুক্ত ভারত গড়ে তোলায় উদ্যোগী হতে বলেছেন উপরাষ্ট্রপতি। অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এধরণের উদ্যোগ জরুরী বলে তিনি মনে করিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই উদ্যোগের আওতায় মাদক পরিহার এবং এসংক্রান্ত সচেতনতার প্রসারে শপথ নেন ৫৩ হাজারেরও বেশি শিক্ষার্থী।
https://x.com/VPIndia/status/2067520392403796350?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2067520392403796350%7Ctwgr%5Ef03b2cd29a023cd647a05f4a2a4ebe5597c8bcfa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2274528reg%3D48lang%3D1ghgh
SC/AC/SG
(रिलीज़ आईडी: 2274618)
आगंतुक पटल : 5