স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে নতুন দিল্লিতে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা কিশৌ বহুমুখী বাঁধ প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে ঐকমত্য

प्रविष्टि तिथि: 16 JUN 2026 8:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুন ২০২৬

 

নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা কিশৌ বহুমুখী বাঁধ প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলি ঐকমত্যে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্যোগে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থান এজন্য একটি সমঝোতাপত্রে সাক্ষর করতে সম্মত হয়েছে। সমঝোতাপত্র সাক্ষরিত হওয়ার পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। 

 

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী মনোহরলাল, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাতিল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী সুখবিন্দর সিং সুখু, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুস্কর সিং ধামি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, কেন্দ্রীয় জলসম্পদ সচিব, কেন্দ্রীয় বিদ্যুৎ সচিব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জলশক্তি মন্ত্রকের পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। 

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ‘সংলাপের মাধ্যমে সমাধান’-এর যে নীতি নিয়েছে, তার আওতায় দীর্ঘদিন ধরে বকেয়া থাকা জাতীয় ও জনস্বার্থমূলক গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ঐকমত্য তৈরির চেষ্টা করা হচ্ছে। 

 

বৈঠকে স্থির হয়েছে, কিশৌ বহুমুখী বাঁধ প্রকল্পের ৯০ শতাংশ খরচাই কেন্দ্রীয় সরকার দেবে। বাকি ১০ শতাংশ ব্যয়ভার, অংশগ্রহণকারী ৬টি রাজ্য সমানভাবে ভাগ করে নেবে। 

 

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিদ্যুতের জন্য হিমাচল প্রদেশের খরচ ভাগাভাগি করে নেওয়ার বিনিময়ে হিমাচল প্রদেশের প্রাপ্য জলের ভাগ দিল্লি ও রাজস্থানকে দেওয়া হবে। পরিচ্ছন্ন ও পুনরুজ্জীবিত য্মুনা গড়ে তোলার পথে এই সিদ্ধান্ত এক মাইলফলক। 

 

 

SC/SD/NS


(रिलीज़ आईडी: 2273876) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati