পরিবেশওঅরণ্যমন্ত্রক
প্যারিস চুক্তির ৬.২ ধারার আওতায় জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম – এর রূপায়ণে যৌথ বিধি সংক্রান্ত বোঝাপড়ায় পৌঁছল ভারত ও জাপান
प्रविष्टि तिथि:
16 JUN 2026 3:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৬
রাষ্ট্রসংঘের জলবায়ু প্রতিরোধ বিষয়ক কাঠামো (ইউনাইটেড নেশনস্ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ – ইউএনএফসিসিসি) সংক্রান্ত প্যারিস চুক্তির ৬.২ ধারার আওতায় ভারত ও জাপান পারস্পরিক প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা (জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম) প্রসঙ্গে যৌথ বিধি সংক্রাংন্ত বোঝাপড়ায় পৌঁছেছে। ০৮.০৬.২০২৬ তারিখে বিষয়টি চূড়ান্ত হয়েছে।
গত বছর এ সংক্রান্ত একটি সমঝোতায় স্বাক্ষর করে দুই দেশ। এই বোঝাপড়ার আওতায় ভারতে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস এবং পরিবেশ-বান্ধব কর্মসূচি জোরদার করা হবে। দুই দেশেই জাতীয় স্তরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে এই বোঝাপড়া।
দু’দেশের সরকারের প্রতিনিধি নিয়ে একটি যৌথ কমিটি গড়ে উঠবে। এরফলে, প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা, তৃতীয় পক্ষের যাচাইয়ের পাশাপাশি প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার পথও সুগম হবে।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2273571)
आगंतुक पटल : 17