১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৫ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে
মুম্বাই, ১২ জুন, ২০২৬
১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৫ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের ফিকশন এবং অ্যানিমেশন সিনেমার সপ্তাহব্যাপী উদযাপন চলবে। সমগ্র বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, গল্পকার ও চলচ্চিত্র জগতের প্রোথিতযশা ব্যক্তি ও সিনেমা প্রেমীরা এই উৎসবে যোগ দেবেন।
এনএফডিসি ব্যবস্থাপনার পরিচালক শ্রী প্রকাশ মাকদুম জানিয়েছেন, প্রতিযোগিতা বিভাগে ১৪৪টি চলচ্চিত্র রয়েছে। এর মধ্যে ৫২টি আন্তর্জাতিক ও ৯২টি জাতীয় চলচ্চিত্র। ১৩টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের প্রতিনিধিত্ব করবে এই সিনেমাগুলি। অপ্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ২০২টি চলচ্চিত্র। এর মধ্যে ১০৬টি আন্তর্জাতিক এবং ৯৬টি জাতীয় চলচ্চিত্র।
শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি বিভাগে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেভিড অ্যাটেনবোরোর ২টি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে তাঁকে সম্মানিত করা হবে। এই উৎসবে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতা বিভাগে মোট ১৮টি পুরস্কার প্রদান করা হবে। ট্রফি ও শংসাপত্র সহ মোট পুরস্কারের অর্থমূল্য ৪৫ লক্ষ টাকা। ১৯তম এমআইএফএফ – এ চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য এবং চিত্র গ্রহণের মতো বিষয় নিয়েও ১০টি মাস্টারক্লাসের আয়োজন থাকবে। ৫টি উন্মুক্ত আলোচনাসভাও হবে।
ওয়েভস ডক বাজার বিভাগটি একটি শিল্প-কেন্দ্রিক শক্তিশালী নির্বাচন প্রদর্শন করবে। এ বছর মোট ১৫৫টি এন্ট্রি এখানে প্রদর্শিত হবে। ওয়ার্কিং প্রোগ্রেস ল্যাবে ১২টি চলচ্চিত্র থাকবে। প্রথমবারের মতো এমআইএফএফ ‘মুম্বাই থ্রু এ থাইসেন্ড আইস’ শিরোনামে একটি এআই সিনেমা হ্যাকাথন আয়োজন করবে।
SC/PM/SB
रिलीज़ आईडी:
2272925
| Visitor Counter:
6