স্বরাষ্ট্র মন্ত্রক
নতুনদিল্লিতে আজ ২০২৬-এর শ্রীঅমরনাথজি যাত্রার প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
12 JUN 2026 5:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুন, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এ বছরের শ্রীঅমরনাথজি যাত্রার প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন। এ বছর এই যাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকার অমরনাথজি যাত্রার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। ভক্তদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রশাসন সবরকমের ব্যবস্থা নেবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয় বজায় রেখে চলবে। একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে ড্রোন এবং সিসিটিভি-র মতো অত্যাধুনিক নজরদারি ব্যবস্থাকেও কাজে লাগানো হবে। এই যাত্রার সময় বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা জম্মু-কাশ্মীর পুলিশের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন শিবিরে উপস্থিত থাকবেন। তাঁরা সব ধরনের নজরদারি চালাবেন।
যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি, বিভিন্ন পর্যটন কেন্দ্রের সুরক্ষার দিকটি বিবেচনা করা হবে। ভক্তরা যাতে নিরাপদে ও সুরক্ষিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য তাঁদের নাম নিবন্ধীকরণ, থাকার জায়গা নিশ্চিত করা, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা এবং অমরনাথজি যাত্রার সঙ্গে যুক্ত পশুপালকদেরও নাম নথিভুক্ত করতে হবে। এঁদের সকলের জন্য কিউআর কোডযুক্ত পরিচিতিপত্রের ব্যবস্থা করা হবে। অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের চলাচল আবহাওয়ার কথা বিবেচনা করে নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস ও তাৎক্ষণিক পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হবে।
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2272303)
आगंतुक पटल : 5