অর্থমন্ত্রক
উত্তর পূর্বাঞ্চলে ৭১ লক্ষ পাচার হওয়া বিদেশি সিগারেট আটক করল ডিআরআই, গ্রেফতার ৪
प्रविष्टि तिथि:
12 JUN 2026 4:04PM by PIB Kolkata
নতুন দিল্লি ১২ জুন ২০২৬
উত্তর পূর্বাঞ্চল এলাকায় বিরাট অভিযান চালিয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টিলিজেন্স- ডিআরআই পাচার হওয়া ৭১ লক্ষ বিদেশি সিগারেট আটক করেছে। ২০২৬-এর মে মাস থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে আটক হওয়া বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
মন্ড, এক্সএসও, ওআরআইএস এবং প্যাট্রনের মতো ৪৫ লক্ষ বিদেশি সিগারেট ১১ জুন মিজোরামে আটক করা হয়। অসম রাইফেলসের ৩৪ নম্বর ব্যাটেলিয়নের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এক্ষেত্রে ১ জন গ্রেফতারও হয়। প্রাথমিক অনুসন্ধানে প্রকাশ পায় ভারত-মায়ানমার সীমান্ত জোখাওথার সেক্টর হয়ে মায়ানমারের থেকে চোরাপথে এই বিদেশি সিগারেটগুলি ভারতে পাচার হয়েছে।
গত কয়েক সপ্তাহে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ২৬ লক্ষ এই জাতীয় সিগারেট আটক করা হয়। ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।
SC/ AB /CS
(रिलीज़ आईडी: 2272302)
आगंतुक पटल : 3