মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ভবন একই জায়গায় গড়ে তোলার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

प्रविष्टि तिथि: 10 JUN 2026 1:52PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ভবন একই জায়গায় গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
নতুন শহর অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দপ্তরের জন্য স্থান সঙ্কুলানের পাশাপাশি বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধিতেও এই প্রকল্প সহায়ক হবে। ৫.৫৩ একর জমির উপর এজন্য গড়ে উঠবে ২টি বহুতল। সেখানে কাজ করবেন প্রায় ৮ হাজার জন কর্মী। ১ হাজার ৮০০টি গাড়ি পার্ক করার ব্যবস্থা থাকবে সেখানে। এছাড়াও, কনফারেন্স হল, ব্যাঙ্কের এটিএম, ডাকঘর, ক্রেশ সহ নানাধরনের সুবিধা পাবেন কর্মীরা।
এজন্য খরচ ধরা হয়েছে ১,২৯৯.০৮ কোটি টাকা। প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের আওতাধীন সিপিডব্লিউডি।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2271234) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam