প্রতিরক্ষা মন্ত্রক
আত্মনির্ভর ভারত: শত্রু দেশের নজরদারি উপগ্রহকে অকেজো করতে নৌ-সেনার জন্য ২০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন জ্যামার কেনার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক
प्रविष्टि तिथि:
10 JUN 2026 3:08PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬
শত্রু দেশের নজরদারি উপগ্রহকে অকেজো করতে বেঙ্গালুরুর অ্যাকর্ড সফটঅয়্যার অ্যান্ড সিস্টেমস্ প্রাইভেট লিমিটেড – এর কাছ থেকে ৪৪৯ কোটি টাকার বিনিময়ে ২০টি জ্যামার কেনার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক। নৌ-বাহিনীর হাতে এইসব জ্যামার তুলে দেওয়া হবে। জ্যামারগুলির ৭৫ শতাংশ যন্ত্রাংশই হবে দেশে তৈরি। নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং – এর উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হয়।
এইসব জ্যামার শত্রু দেশের উপগ্রহের সংকেত আদান-প্রদান ও নজরদারির ক্ষমতা চুপিসারে কমিয়ে দিতে পারবে। দেশের সংস্থার থেকে এই যন্ত্র কেনার উদ্যোগ আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও জোরদার করবে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2271232)
आगंतुक पटल : 15