প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাষ্ট্রসংঘের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বারাককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 07 JUN 2026 2:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জুন ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেজর অভিলাষা বারাককে ‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, মেজর বারাক লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে (ইউএনআইএফআইএল) ‘এনগেজমেন্ট টিম কমান্ডার’ এবং ‘জেন্ডার ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

শ্রী মোদী বলেন, এই সম্মান তাঁর দৃষ্টান্তমূলক পরিষেবার পাশাপাশি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে ভারতের দীর্ঘদিনের অবদানেরই স্বীকৃতি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর এই সাফল্য অসংখ্য তরুণ ভারতীয়ের জন্য - বিশেষ করে দেশের সেইসব কন্যার জন্য - এক অনুপ্রেরণা, যারা দেশ ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে চায়।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

"‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বারাককে অভিনন্দন। মেজর বারাক লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে (ইউএনআইএফআইএল) ‘এনগেজমেন্ট টিম কমান্ডার’ এবং ‘জেন্ডার ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সম্মান তাঁর দৃষ্টান্তমূলক পরিষেবার পাশাপাশি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ভারতের দীর্ঘদিনের অবদানেরই স্বীকৃতি। তাঁর এই সাফল্য অসংখ্য তরুণ ভারতীয়ের জন্য - বিশেষ করে আমাদের কন্যাদের জন্য - এক অনুপ্রেরণা, যারা দেশ ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে চায়।" 

 

 

SC/SB/AS


(रिलीज़ आईडी: 2270085) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Gujarati , Tamil , Kannada , Malayalam