দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী কৌশল ভবনে এমএসডিই কর্মীদের সন্তানদের জন্য ডে-কেয়ার কেন্দ্রের উদ্বোধন করলেন; এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্রের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি আরও সুদৃঢ় হলো

प्रविष्टि तिथि: 06 JUN 2026 1:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুন ২০২৬

 


ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী 'কৌশল ভবন'-এ (দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের সদর দপ্তর) কর্মীদের সন্তানদের জন্য একটি নতুন ডে-কেয়ার বা শিশু-যত্ন কেন্দ্রের উদ্বোধন করেছেন। আরও অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং জন-কেন্দ্রিক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রায় ৬০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নতুন ডে-কেয়ার কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এটি একটি মনোরম, নিরাপদ ও যত্নশীল পরিবেশ প্রদান করে। এই কেন্দ্রে শিশুরা শিখতে, খেলতে, বিশ্রাম নিতে এবং বেড়ে উঠতে পারবে। এই কেন্দ্রে ঘুমোনোর আরামদায়ক ব্যবস্থা ও বিশ্রামের জায়গা, খেলা ও অন্যান্য কর্মসূচির জন্য  আকর্ষণীয় জোন, বয়স-উপযোগী শেখার উপকরণ, শিশুদের উপযোগী আসবাবপত্র, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং শিশু ও ছোট বাচ্চাদের স্বাচ্ছন্দ্য ও কল্যাণের কথা মাথায় রেখে বিশেষভাবে সাজানো খাওয়ানোর ও ডায়াপার পরিবর্তনের ঘর রয়েছে। প্রশিক্ষিত তত্ত্বাবধায়ক ও সহায়তা কর্মীদের দ্বারা পরিচালিত এই কেন্দ্রটি ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের বিকাশ ও পরিচর্যার প্রয়োজন মেটানোর জন্য অত্যন্ত যত্নসহকারে তৈরি করা হয়েছে।

এই ডে-কেয়ার কেন্দ্রটি কেবল পরিকাঠামোগত সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এমন এক সংস্কৃতিকে তুলে ধরে যা যত্ন ও পরিচর্যাকে গুরুত্ব দেয়, শৈশবকে উদযাপন করে এবং কর্মীদের পেশাগত দায়িত্ব ও পারিবারিক কর্তব্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। কর্মস্থলের কাছাকাছি উন্নতমানের শিশু-যত্ন পরিষেবা প্রদানের মাধ্যমে এই উদ্যোগটি কর্মজীবী বাবা-মাকে সহায়তা করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, পরিবার-বান্ধব ও জন-কেন্দ্রিক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এমএসডিই-এর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসডিই-এর সচিব শ্রীমতি দেবশ্রী মুখার্জি, ডিজিটি-এর ডিরেক্টর জেনারেল (প্রশিক্ষণ) শ্রী দিলীপ কুমার, এনসিভিইটি-এর কার্যনির্বাহী সদস্য অধ্যাপক (ডঃ) অশোক কুমার গাবা, এমএসডিই-এর অতিরিক্ত সচিব শ্রী নিরঞ্জন কুমার সুধাংশু, এমএসডিই-এর সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা শ্রীমতি মনীষা সেনশর্মা, এমএসডিই-এর যুগ্ম সচিব শ্রীমতি হেনা উসমান, এমএসডিই-এর অর্থনৈতিক উপদেষ্টা শ্রীমতি অর্চনা মায়ারাম,এমএসডিই-এর যুগ্ম সচিব শ্রীমতি মানসী সহায় ঠাকুর, এমএসডিই-এর যুগ্ম সচিব শ্রী এম. সুব্রামানিয়ান এবং সংশ্লিষ্ট মন্ত্রক, ডিজিটি, এনসিভিইটি ও এনএসডিসি-এর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ভবিষ্যৎ-উপযোগী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি হয়ে ওঠার পথে ভারত যখন এগিয়ে চলেছে, তখন এ ধরনের উদ্যোগ প্রগতিশীল, জন-কেন্দ্রিক এবং আধুনিক কর্মীবাহিনীর চাহিদার প্রতি সংবেদনশীল এমন সব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভংগীকে আরও সুদৃঢ় করে।

 


SC/PM/AS


(रिलीज़ आईडी: 2269814) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Kannada