পরিবেশওঅরণ্যমন্ত্রক
দিল্লিতে ১৮টি নমো অক্সিজেন পার্কের উদ্বোধন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর
प्रविष्टि तिथि:
05 JUN 2026 12:04PM by PIB Kolkata
নতুন দিল্লি ৫ জুন ২০২৬
দিল্লিতে ১৮টি নমো অক্সিজেন পার্কের আজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবেশ বন এবং জয়বায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ‘এক পেঢ় মা কে নাম’ জাতীয় প্রচারাভিযানের অধীন নমো পার্কের সঙ্গে একগুচ্ছ পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়।
মইদানগারিতে নমো অক্সিজেন পার্কে আয়োজিত অনুষ্ঠান ছিল শহরাঞ্চলে সবুজায়নের প্রসার এবং জাতীয় রাজধানী এলাকায় সম্প্রদায়ভিত্তিক পরিবেশগত তত্ত্বাবধানকে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। দিল্লির বাতাসে গুণগত মানোন্নয়নের দিকে তাকিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং সহ কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকবৃন্দ অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রী ভূপেন্দ্র যাদব বলেন, মানব সমাজ আজ ৩টি প্রধান পরিবেশগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, তা হল জলবায়ু পরিবর্তন, জৈব বৈচিত্রের হ্রাস এবং জমির অবক্ষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশগত কাজে ভারত বিশ্ব নেতৃত্বের স্তরে উঠে এসেছে এবং এক্ষেত্রে বেশকিছু মাইল ফলক রচিত হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম প্রথম সারির দেশ। পিএম সূর্যঘর যোজনা, আন্তর্জাতিক সৌরজোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সহ রামসার জলাভূমি এলাকা সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে রাষ্ট্রসংঘের প্রস্তাবিত নানান কাজকেও আমাদের দেশের গৃহীত কর্মসূচি এগিয়ে নিয়ে চলেছে ।‘এক পেঢ় মা কে নাম’ এই অভিযানকে বৃক্ষ রোপণে জন আন্দোলনের রূপ দেওয়া হয়েছে। কেবলমাত্র একটি গাছ লাগানোই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের দিকে তাকিয়ে তাকে লালন-পালন এবং বড় করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। দিল্লি সরকার কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। দূষণ প্রতিরোধে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরাঞ্চলে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে দিল্লি সরকারের পক্ষ থেকে পরিবেশ নিয়ে ৩টি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রকাশ করা হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা বলেন, দিল্লির বাতাসের গুণগতমান বাড়াতে সবুজায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবছরে দিল্লি শহর জুড়ে ১৫ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে বলে জানান তিনি।
‘এক পেঢ় মা কে নাম’ অভিযানের অঙ্গ হিসেবে উপস্থিত সকলে চারাগাছ রোপণ করেন। সেইসঙ্গে সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে তুলে ধরে ধুলো মুক্ত দিল্লি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
SC/ AB /CS
(रिलीज़ आईडी: 2269304)
आगंतुक पटल : 4