প্রতিরক্ষামন্ত্রক
পরিচালনগত দক্ষতাকে শক্তিশালী করতে ফিল্ড কমান্ডারদের আর্থিক সিলিং-এর পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রীর
प्रविष्टि तिथि:
04 JUN 2026 1:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ জুন, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ফিল্ড কমান্ডারদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছেন। এই নির্দেশিকা অনুসারে ফিল্ড কমান্ডারদের আর্থিক সিলিং দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে তা ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে।
প্রতিরক্ষা বিভাগের আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য গবেষণামূলক উদ্যোগেও আর্থিক ক্ষমতাকে দ্বিগুণ করার মধ্য দিয়ে বিদেশি যন্ত্রাংশ ব্যবহারের নির্ভরতা হ্রাস পাবে। নতুন এই সিদ্ধান্তের ফলে এক লক্ষ ২৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের সামগ্রী কেনা হবে। কোনও প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী কমান্ডাররা বিশেষ আর্থিক ক্ষমতা লাভ করলেন। এর আগে ২০২১ সালে আর্থিক ক্ষমতা সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আনা হয়।
SC/CB/SG
(रिलीज़ आईडी: 2268833)
आगंतुक पटल : 8