উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
প্রাক্তন সিএজি শ্রী বিনোদ রাই-এর সম্পাদিত পুস্তক ‘হোয়েন অডিট ম্যাটারস’ উদ্বোধন করেছেন উপ-রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
03 JUN 2026 6:22PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩ জুন, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণাণ আজ ‘হোয়েন অডিট ম্যাটারসঃ সিএজি ইন্টারভেনশন দ্যাট মেড আ ডিফারেন্স’ বইটি উদ্বোধন করেছেন। উপ-রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন সিএজি শ্রী বিনোদ রাই-এর সম্পাদিত এই বইটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি অডিট বা হিসাব নিরীক্ষাকে “গণতন্ত্র শক্তিশালী করার একটি অপরিহার্য হাতিয়ার” হিসেবে বর্ণনা করেন। নাগরিকরা এর মধ্য দিয়ে নিশ্চিত হন যে তাদের অর্থ আইন অনুসারে, দক্ষভাবে জনকল্যাণে ব্যবহৃত হচ্ছে। হিসাব নিরীক্ষা সরকারকে ব্যবস্থাপনার উন্নতি করতে এবং ত্রুটি সংশোধন করতে সাহায্য করে। এর মধ্য দিয়ে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে আস্থাও শক্তিশালী হয়।
জনজীবনে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে উপরাষ্ট্রপতি বলেন যে নৈতিকতা ও হিসাব নিরীক্ষার সমন্বয় যুগান্তকারী হতে পারে। এর মধ্য দিয়ে উন্নত জনসেবা, সরকারি সম্পদের দক্ষ ব্যবহার, জন সাধারণের আস্থা নিশ্চিত হয়। নৈতিক শাসনকে অবশ্যই জনপ্রশাসনের ভিত্তি হতে হবে , কারণ শাসন ব্যবস্থা জনস্বার্থ রক্ষার জন্যই তৈরি করা হয়।
শ্রী রাধাকৃষ্ণাণ আরও বলেন ভারতের জবাবদিহিতা এবং নৈতিক শাসনের ঐতিহ্য ধর্ম, রাজধর্ম এবং জনগনের প্রতি কর্তব্যের ধারণার মধ্যে গভীরভাবে যোগসুত্র রচনা করেছে। আমাদের মহাকাব্য ও ধর্মগ্রন্থে্ব এই ধারণা প্রতিফলিত হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে আর্থিক তদারকি এবং জবাবদিহিতার নীতিগুলি নির্ধারণ করা হয়েছে। স্বাধীনতার পর সংবিধানের মাধ্যমে এই আদর্শগুলি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এর ফলশ্রুতিতে আইনের শাসন, আর্থিক জবাবদিহিতা এবং সংসদীয় তত্ত্বাবধানে একজন স্বাধীন কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে নিয়োগ করা হয়।
https://x.com/VPIndia/status/2062152236818727144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062152236818727144%7Ctwgr%5Eabb418f6446558822c22efa7e279ad321347478c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2268547reg%3D3lang%3D1
SC/CB/ SG
(रिलीज़ आईडी: 2268786)
आगंतुक पटल : 6