নির্বাচনকমিশন
রাজ্যসভা ও রাজ্য বিধান পরিষদের নির্বাচন, ২০২৬
প্রকাশিত:
01 JUN 2026 3:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ জুন, ২০২৬
ভারতের নির্বাচন কমিশন দ্বিবার্ষিক ও উপনির্বাচন সহ কাউন্সিল অফ স্টেটস’ বা রাজ্যসভার ২৭টি আসনে এবং ৩টি রাজ্যের ‘রাজ্য বিধান পরিষদ’-এর (বিধায়কদের দ্বারা নির্বাচিত) নির্বাচনের ঘোষণা করেছে।
রাজ্যগুলি হল: অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্ণাটক এবং মিজোরাম।
কমিশন নির্বাচন কর্মসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে এবং রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের (দ্বিবার্ষিক ও উপ-নির্বাচন - উভয়ের জন্যই) নিয়োগ করেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ 'গেজেট অফ ইন্ডিয়া' (ভারত গেজেট) এবং সংশ্লিষ্ট রাজ্য গেজেটসমূহে প্রকাশিত হয়েছে।
এরই সাথে, উল্লিখিত সকল নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ সকাল ১১:০০টা থেকে, অর্থাৎ ১লা জুন, ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ই জুন, ২০২৬ বিকেল ৩:০০টা পর্যন্ত।
এই নির্বাচনগুলোর প্রতিটির ক্ষেত্রে মনোনয়নপত্র পরীক্ষার কাজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ৯ই জুন, ২০২৬ তারিখে সম্পন্ন করবেন। প্রার্থিপদ প্রত্যাহারের শেষ তারিখ ১১ই জুন, ২০২৬ ।
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ক্ষেত্রে, ভোটগ্রহণ ১৮ই জুন, ২০২৬ তারিখে সকাল ৮:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫:০০টা থেকে ভোট গণনা শুরু হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267512®=3&lang=2
SC/PM/SB
(রিলিজ আইডি: 2267559)
ভিজিটরের কাউন্টার : 10