নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

বিশেষ নিবিড় সংশোধন – তৃতীয় পর্যায়

ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুর রাজ্যের জন্য গণনা পর্যায় শুরু

प्रविष्टि तिथि: 31 MAY 2026 3:08PM by PIB Agartala

নতুন দিল্লি, ৩১ মে ২০২৬

 

 

১. ভারতের নির্বাচন কমিশন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ এবং ১৯৫০ সালের জন-প্রতিনিধিত্ব আইনের ধারা ২১ (অন্যান্য প্রযোজ্য বিধানসহ)-এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, ১৪ মে ২০২৬ তারিখে ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে 'বিশেষ নিবিড় সংশোধন' (এসআইআর)-এর নির্দেশ জারি করেছে।

 

২. এই 'বিশেষ নিবিড় সংশোধন' (এসআইআর)-এর মূল উদ্দেশ্য হলো - কোনো যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন। ভারতের যে-কোনো নাগরিক, যিনি নির্দিষ্ট যোগ্যতার তারিখে আঠারো বছরের কম বয়সী নন এবং অন্য কোনো আইনের অধীনে অযোগ্য ঘোষিত হননি, তিনি ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার অধিকারী হবেন।

 

৩. নির্বাচন কমিশনের ১৪.০৫.২০২৬ তারিখের নির্দেশ অনুযায়ী, ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুর - এই রাজ্যগুলির জন্য গণনা পর্ব ৩০.০৫.২০২৬ তারিখে শুরু হয়েছে। যেসব যোগ্য ভোটারের গণনা ফর্ম ২৮.০৬.২০২৬ তারিখের মধ্যে বা তার আগে নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে, তাঁদের নাম ভোটার তালিকার খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।

 

৪. যেসব ভোটার ২৮.০৬.২০২৬ তারিখের মধ্যে তাঁদের গণনা ফর্ম জমা দিতে অসমর্থ হবেন, তাঁরা দাবি ও আপত্তি জানানোর সময়সীমার মধ্যে নির্ধারিত ঘোষণাপত্রসহ 'ফর্ম ৬'-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

৫. এসআইআর-এর গণনা পর্ব চলাকালীন, বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের হাতে গণনা ফর্ম তুলে দেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলও-র মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। সর্বাধিক সংখ্যক ভোটারকে এই প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্যে, ফর্ম বিতরণ, সংগ্রহ এবং যাচাইকরণের উদ্দেশ্যে বিএলও-রা প্রতিটি বাড়িতে সশরীরে যাবেন।

 

৬. বাড়ি বাড়ি গিয়ে গণনা বা সমীক্ষা চালানোর সময়, বিএলও-দের সঙ্গে অন্তত ৩০টি খালি 'ফর্ম ৬' এবং প্রয়োজনীয় সংখ্যক খালি ঘোষণাপত্র রাখতে হবে, যাতে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক যে-কোনো ব্যক্তিকে সেগুলি সরবরাহ করা যায়।

 

৭. রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ আরও সুনিশ্চিত করার লক্ষ্যে, নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিদের এই অনুমতি দিয়েছে যে - তাঁরা জনসাধারণের কাছ থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০টি ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং ভোটার তালিকার খসড়া প্রকাশের আগেই সেগুলি সংশ্লিষ্ট বিএলও-এর কাছে জমা দিতে পারবেন। এসআইআর প্রক্রিয়াটি সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিএলও-দের সহায়তা প্রদানের লক্ষ্যে, জাতীয় ও রাজ্য-স্বীকৃত রাজনৈতিক দলসমূহ অতিরিক্ত বিএলএ নিয়োগ করতে পারে।

 

৮. ভোটার, বিএলও এবং বিএলএ-দের রাজ্যভিত্তিক বিস্তারিত বিবরণ নিচে উপস্থাপন করা হলো:

রাজ্য

ভোটারের সংখ্যা

বিএলও-দের সংখ্যা

বিএলএ-দের সংখ্যা

১. ওড়িশা

৩,৩৪,১৪,৮৫৬

৩৮,১২৩

৮,৩৯১

২. মিজোরাম

৮,৭৫,০০৮

১,৩৫৩

৩,৪৩০

৩. সিকিম

৪,৭১,০৭৭

৫৭২

৬৮১

৪. মণিপুর

২০,৯২,১৪০

২,৯৯৬

৫,০০৩

 

 

৯. সকল যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতা করতে অনুরোধ জানানো হচ্ছে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2267383) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil