প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

লোকমাতা অহিল্যাবাই হোলকারকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 31 MAY 2026 11:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ মে ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকমাতা অহল্যাবাই হোলকারের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

শ্রী মোদী বলেছেন, লোকমাতা অহল্যাবাই হোলকারের প্রজ্ঞা, করুণা এবং জনকল্যাণের প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের কারণে সমগ্র জাতি তাঁকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করে।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁর জীবন সুশাসন, দেশপ্রেম এবং সাংস্কৃতিক গর্বের এক অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। তিনি বলেন, তিনি সর্বদা সাহস এবং কর্তব্যের দৃঢ় অনুভূতি নিয়ে নেতৃত্ব দিয়েছেন।

 

প্রধানমন্ত্রী সকলের জন্য ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিতকরণে তাঁর অতুলনীয় অবদান, এবং সেই সঙ্গে সারা দেশে পবিত্র মন্দির ও তীর্থস্থানগুলির পুনর্নির্মাণে তাঁর প্রচেষ্টার কথা বিশেষভাবে তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, তাঁর কাজ ভারতের সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করেছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ, সংস্কৃতি এবং জাতি গঠনে লোকমাতা অহল্যাবাই হোলকারের আত্মনিবেদন দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;

 

“লোকমাতা অহিল্যাবাই হোলকারের জন্মবার্ষিকীতে তাঁকে কোটি কোটি প্রণাম! তাঁর প্রজ্ঞা, করুণা এবং জনকল্যাণে অবিচল নিষ্ঠার জন্য সমগ্র জাতি তাঁকে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করে। তাঁর জীবন সুশাসন, দেশপ্রেম এবং সাংস্কৃতিক গর্বের এক অসামান্য দৃষ্টান্ত। তিনি সর্বদা সাহস ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। দেশজুড়ে পবিত্র মন্দির ও তীর্থস্থান পুনর্নির্মাণ থেকে শুরু করে সকলের জন্য ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করা পর্যন্ত, তিনি অতুলনীয় অবদান রেখেছেন। তিনি ভারতের সাংস্কৃতিক চেতনাকে আরও শক্তিশালী করেছেন। সমাজ, সংস্কৃতি এবং জাতি গঠনে তাঁর নিষ্ঠা প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2267196) ভিজিটরের কাউন্টার : 8