প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বীর সাভারকারের জয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 28 MAY 2026 9:52AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বীর সাভারকারকে স্মরণ করেছেন তাঁর জয়ন্তীতে এবং শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর সাহস, দেশপ্রেম এবং সমাজ সংস্কারের অবদানের প্রতি।

তিনি বলেছেন যে এই মহান বিপ্লবী এবং বিশিষ্ট জাতীয়তাবাদী মননশীল ব্যক্তি তাঁর সাহস, মেধা এবং দেশপ্রেমের চেতনার মাধ্যমে দেশের প্রত্যেক প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন।

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন-

সুভাষিতমে বলা হয়েছে যে এই বিশ্বে অনেক মানুষ তাঁদের জ্ঞান অথবা শক্তির জন্য পরিচিত হন। কিন্তু তাঁরাই প্রকৃত বিরল শ্রেণীর, যাঁদের শান্ত এবং মহান ব্যক্তিত্ব, যাঁদের থাকে প্রজ্ঞা এবং শৌর্য।

এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“বীর সাভারকারকে তাঁর জয়ন্তীতে স্মরণ করছি। তাঁর সাহস এবং দেশপ্রেম সবসময় মানুষকে অনুপ্রাণিত করবে। তাঁর মেধা এবং সমাজ সংস্কারে ঝোঁক তাও উল্লেখযোগ্য।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2266553) ভিজিটরদের কাউন্টার : 5