প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সূর্যকিরণ এরোবেটিক টিমের ৩০ বছর উদযাপন

প্রকাশিত: 28 MAY 2026 10:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে ২০২৬

 

বিদার বিমানঘাঁটিতে ২৬ মে, ২০২৬ তারিখে সূর্যকিরণ এরোবেটিক টিম তাদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল। 

উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং, ট্রেনিং কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং-ইন-চিফ এয়ার মার্শাল এস শ্রীনিবাস প্রমুখ। দলের সদস্যদের সঙ্গে তাঁরা বিশেষ উড়ানে সওয়ার হন।

দলের যেসব সদস্য কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছেন তাঁদের সম্মান জানাতে আকাশে বিভিন্ন বিমান “হলো ডায়মন্ড” ফর্মেশন তৈরি করে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর সূর্যকিরণ টিম দেশের বিভিন্ন প্রান্তে ৮০০-রও বেশি এয়ার শো করেছে। এইসব শো-তে অংশ নিয়েছে হক এমকে-১৩২-এর মতো বিমান। এই টিমের মোটো হল – “সদৈব সর্বোত্তম”। 


SC/AC/DM


(রিলিজ আইডি: 2266208) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil