পঞ্চায়েতিরাজমন্ত্রক
গ্রামীণ এলাকায় মহিলাদের সুরক্ষা জোরদার করতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক ‘নির্ভয় রহো’ উদ্যোগের আওতায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করে
প্রকাশিত:
28 MAY 2026 11:32AM by PIB Kolkata
নতুন দিল্লি ২৮ মে ২০২৬
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে ২৫ থেকে ২৭ মে ২০২৬ পর্যন্ত নতুনদিল্লিতে তিন দিনব্যাপী ‘সহিংসতা থেকে মুক্তি: নারীর সুরক্ষা ও নিরাপত্তার আইনি বিধান বিষয়ে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক একটি প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিটি পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ‘নির্ভয় রহো’ উদ্যোগের আওতায় পরিচালিত হয়। এটি নির্ভয়া তহবিলের মাধ্যমে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ)-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়। এই কর্মসূচির লক্ষ্য ছিল মহিলাদের সুরক্ষা, আইনি সচেতনতা, লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা, প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে নির্বাচিত মহিলা প্রতিনিধি এবং পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষমতায়িত করা। স্টেট ইনস্টিটিউটস অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ ,ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ এর আওতাধীন স্কুল অফ এক্সিলেন্স ইন পঞ্চায়েতি রাজ, পিরামল ফাউন্ডেশন এবং ট্রান্সফর্ম রুরাল ইন্ডিয়া ফাউন্ডেশন এর প্রতিনিধিসহ প্রায় ৫০ জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব শ্রী বিবেক ভরদ্বাজ এবং আইআইপিএ-এর মহানির্দেশক ডঃ সুরেন্দ্রকুমার বাগদে।
শ্রী বিবেক ভরদ্বাজ তৃণমূল স্তরে সচেতনতা, অন্তর্ভুক্তি এবং ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ শক্তিশালী করতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন যে, গ্রামীণ এলাকায় নারীদের সুরক্ষা, মর্যাদা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের পাশাপাশি কার্যকর সামাজিক সহায়তা ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলিকে শক্তিশালী করতে সুশিক্ষিত ও সংবেদনশীল পঞ্চায়েত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি জানান যে, ২০২৬ সালের ১১ই মার্চ নির্ভয়া তহবিলের অধীনে চালু হওয়া মন্ত্রকের ‘নির্ভয় রহো’ উদ্যোগের আওতায় পঞ্চায়েতগুলিতে নারীদের সুরক্ষা এবং লিঙ্গ-বৈষম্য ভেসে শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য তিনটি প্রধান পদক্ষেপ বাস্তবায়িত করা হচ্ছে। এগুলির মধ্যে রয়েছে ‘নির্ভয় নেত্রী। এটি নির্বাচিত মহিলা প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং আইনি সচেতনতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। রয়েছে ‘নির্ভয় চেতনা। এর লক্ষ্য নির্বাচিত পুরুষ প্রতিনিধিদের লিঙ্গ সাম্য এবং মহিলা-সম্পর্কিত বিষয়গুলির প্রতি সংবেদনশীল করে তোলা। এছাড়াও রয়েছে ‘নির্ভয় দৃষ্টি’। এর মাধ্যমে পঞ্চায়েতগুলিতে প্রযুক্তি-সক্ষম সুরক্ষা পরিকাঠামো শক্তিশালী করার জন্য কৌশলগত গ্রামীণ স্থানগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান যে, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে প্রায় ১৪.৫ লক্ষ নির্বাচিত মহিলা প্রতিনিধি এবং প্রায় ১৭.৫ লক্ষ পুরুষ নির্বাচিত প্রতিনিধির কাছে পৌঁছানো এই উদ্যোগটির লক্ষ্য।
বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির অধ্যাপক (ড.) সাইরাম ভাট তৃণমূল স্তরে আইনি সাক্ষরতা, লিঙ্গ সাম্য এবং ভুক্তভোগী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন যে, সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরা এবং মহিলাদের জন্য ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক প্রতিকারের সুযোগ সহজতর করার মাধ্যমে পঞ্চায়েত প্রতিনিধিরা সামাজিক রূপান্তরের কার্যকর মাধ্যম হয়ে উঠতে পারেন।
তিনদিনের এই কর্মসূচিতে লিঙ্গ-ভিত্তিক হিংসা, গার্হস্থ্য হিংসা, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা, ভুক্তভোগী সহায়তা ব্যবস্থা, আইনি প্রতিকার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, এবং পঞ্চায়েত স্তরের প্রাথমিক সহায়তা ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণটিতে বিশেষজ্ঞদের বক্তৃতা, দলগত আলোচনা, কেস স্টাডি, মক কোর্ট অনুশীলন এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও অনুশীলন-ভিত্তিক পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। অধিবেশনগুলো পরিচালনা করেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং আইনজীবীরা। আলোচনায় আইনি বিধানের বাস্তব প্রয়োগ, ভুক্তভোগী-সংবেদনশীল প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শক্তিশালী করা, রেফারেল ও রিপোর্টিং ব্যবস্থার উন্নতি এবং অংশগ্রহণের জন্য প্রশিক্ষকদের তৃণমূলপর্যায়ের জ্ঞানের মাধ্যমে সুসংগঠিত করার উপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মতামত এবং প্রশিক্ষণের একটি ক্রমিক মডেলের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে এই উদ্যোগকে প্রসারিত করার বিষয়ে আলোচনার মধ্য দিয়ে কর্মসূচিটি সমাপ্ত হয়। এই উদ্যোগটি গ্রামীণ ভারতে নারী সুরক্ষা ও মর্যাদার জন্য প্রচেষ্টাকে শক্তিশালী করার পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক, সংবেদনশীল এবং নারীবান্ধব পঞ্চায়েত গড়ে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
SC/ PM /CS
(রিলিজ আইডি: 2266174)
ভিজিটরের কাউন্টার : 7