প্রধানমন্ত্রীরদপ্তর
ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃত জ্ঞানের প্রাসঙ্গিকতার বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
26 MAY 2026 9:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃত জ্ঞান দেশ, সমাজ এবং সমগ্র মানব সভ্যতার কল্যাণের পথ প্রশস্ত করে। প্রজ্ঞা এবং আমাদের কর্মোদ্যোগ, প্রেরণার উৎস হয়ে থাকে সমগ্র মানব সভ্যতার কাছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন-
“आत्मा शुद्धः सदा नित्यः सुखरूपः स्वयम्प्रभः।
अज्ञानान्मलिनो भाति ज्ञानाच्छुद्धो भवत्ययम्।। ”
-অর্থাৎ, আত্মা প্রকৃতিগতভাবে শুদ্ধ, শাশ্বত, আনন্দময় এবং স্বমহিমায় উজ্জ্বল। কিন্তু অজ্ঞতার কারণে তা বহু সময় অশুদ্ধ হিসেবে প্রতিভাত হয়। প্রকৃত জ্ঞানের মাধ্যমে আত্মাকে পুনরায় শুদ্ধ করে তোলা যায়।
SC/AC/NS….
(রিলিজ আইডি: 2265320)
ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam