প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পদ্ম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 25 MAY 2026 11:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পদ্ম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন যে, এই অনুষ্ঠানটি ছিল গর্ব, কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণায় ভরা; কারণ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সমাজ ও জাতির প্রতি তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়েছে।

শ্রী মোদী বিশেষভাবে উল্লেখ করেন যে, এমন সব অসাধারণ ব্যক্তিত্বের মধ্যে ভারতের শক্তি নিহিত রয়েছে, যাঁদের কাজ আমাদের সম্মিলিত যাত্রাকে সমৃদ্ধ করে তোলে।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পরপর কয়েকটি ট্যুইটে লিখেছেন:

"আজ পদ্ম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। এই অনুষ্ঠানটি ছিল গর্ব, কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণায় পরিপূর্ণ; কারণ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাজ ও আমাদের জাতির প্রতি তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়েছে।"

@PadmaAwards"
https://x.com/narendramodi/status/2058950114878926900?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2058950114878926900%7Ctwgr%5Eee4458a2156e66a3572754a101f59eb77b73c96a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2265244reg%3D3lang%3D1


“ভারতের শক্তি নিহিত রয়েছে এমন সব অসাধারণ ব্যক্তিত্বের মাঝে, যাঁদের কর্ম আমাদের সমষ্টিগত যাত্রাকে সমৃদ্ধ করে।
পদ্ম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আরও কিছু ঝলক এখানে তুলে ধরা হ’ল।


@PadmaAwards"
https://x.com/narendramodi/status/2058950364922359938?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2058950364922359938%7Ctwgr%5Eee4458a2156e66a3572754a101f59eb77b73c96a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2265244reg%3D3lang%3D1

“প্রত্যেক পদ্ম পুরস্কারজয়ীর জীবন-পথচলাই অত্যন্ত প্রেরণাদায়ক। পদ্ম পুরস্কারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজটিতে তাঁদের কিছু অসাধারণ প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। একবার দেখার আমন্ত্রণ রইল।

http://instagram.com/padmaawards/”
https://x.com/narendramodi/status/2058950703180325114?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2058950703180325114%7Ctwgr%5Eee4458a2156e66a3572754a101f59eb77b73c96a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2265244reg%3D3lang%3D1

 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2265319) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Malayalam