নিতি আয়োগ
azadi ka amrit mahotsav

উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘শিক্ষা থেকে কর্মসংস্থান ও উদ্যোগ’ স্থায়ী কমিটির প্রথম বৈঠক ডাকল নীতি আয়োগ

পোস্ট করার দিনক্ষণ: 24 MAY 2026 5:37PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ মে, ২০২৬

 

ভারতের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণে দায়বদ্ধতার অঙ্গ হিসেবে সরকার পরিষেবা ক্ষেত্র সহ বিভিন্ন পরিসরের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে চলেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় এই বিষয়টি উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটের ৫১ নম্বর অনুচ্ছেদে ‘শিক্ষা থেকে কর্মসংস্থান ও উদ্যোগ’ সংক্রান্ত একটি উচ্চস্তরীয় স্থায়ী কমিটি গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। এর লক্ষ্য – ২০৪৭ সাল নাগাদ সারা বিশ্বে পরিষেবা বাজারের ১০ শতাংশ নিয়ন্ত্রণ যাতে ভারতের হাতে আসে, তা নিশ্চিত করা। এক্ষেত্রে কর্মসংস্থান ও রপ্তানীতে জোর দেওয়া হবে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আরও নানা প্রকৌশলের প্রভাব কর্মসংস্থান ক্ষেত্রের উপর কতটা পড়ছে তাও খতিয়ে দেখা হবে।
সেই প্রস্তাবানুযায়ী, নীতি আয়োগের সিইও-র পৌরোহিত্যে এই কমিটি গড়ে তোলা হয়েছে। সেখানে রয়েছেন – শ্রম ও কর্মসংস্থান, বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং উচ্চ শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও রয়েছেন – বিভিন্ন বণিক সভার প্রতিনিধি।
২২ মে, ২০২৬ তারিখে এই কমিটির প্রথম বৈঠক ডাকে নীতি আয়োগ। এতে যোগ দেন দক্ষতা বিকাশ মন্ত্রকের সচিব শ্রীমতী দেবশ্রী মুখার্জী, নীতি আয়োগের ফেলো শ্রীমতী দেবযানী ঘোষ, রাজ্য সরকারগুলির প্রতিনিধিরাও।
নীতি আয়োগের সার্ভিসেস ডিভিশনের প্রোগ্রাম ডিরেক্টর ডঃ সোনিয়া পন্থ মূল্য সংযোজন এবং কর্মসংস্থানের দিক থেকে পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব তুলে ধরেন। শ্রমিক গোষ্ঠীর অংশগ্রহণ, তরুণ-তরুণীদের কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতায়ন, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্র ইত্যাদি নিয়েও বিশদে আলোচনা হয়।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2264943) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Tamil