প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল ২৩শে মে রোজগার মেলায় সরকারের নবনিযুক্ত ৫১ হাজারেরও বেশি যুবক- যুবতীকে নিয়োগপত্র প্রদান করবেন

प्रविष्टि तिथि: 22 MAY 2026 3:00PM by PIB Agartala

নয়াদিল্লি: ২২ মে,২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ২৩শে মে সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এই উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেবেন।

কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে রোজগার মেলা একটি বড় উদ্যোগ। প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে আয়োজিত ১৮টি রোজগার মেলার মাধ্যমে প্রায় ১২ লক্ষ নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।

১৯তম রোজগার মেলা সারাদেশের ৪৭টি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত অঞ্চল থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ সহ ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2264168) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam