শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

এপ্রিল ২০২৬-এ ৮টি মৌলিক শিল্পের সূচক (ভিত্তিবর্ষ : ২০১১-১২=১০০)

प्रविष्टि तिथि: 20 MAY 2026 5:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০  মে  ২০২৬

 

২০২৫-এ এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে ৮টি মৌলিক শিল্পের সম্মিলিত সূচক বেড়েছে ১.৭ শতাংশ (প্রাথমিক হিসাব অনুযায়ী)। সিমেন্ট, ইস্পাত এবং বিদ্যুতের উৎপাদন বেড়েছে। 

এইট কোর ইন্ডাস্ট্রিজ আইসিআই ৮টি মৌলিক শিল্প যেমন কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পরিশোধিত পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুতের সম্মিলিত এবং আলাদা আলাদা উৎপাদনের পরিমাপ করে। মোট শিল্পোৎপাদন সূচকে ওজনের ভিত্তিতে ৪০.২৭ শতাংশ ভাগ এই ৮টি মৌলিক শিল্পের।

২০২৬-এর মার্চে এই ৮টির চূড়ান্ত বৃদ্ধির হার ছিল ১.২ শতাংশ। ২০২৫-২৬-এর এপ্রিল থেকে মার্চে পৌনঃপুনিক বৃদ্ধির হার ছিল ২.৭ শতাংশ, গত বছরের ওই একই সময়ের তুলনায়।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে কয়লা উৎপাদন কমেছে ৮.৭ শতাংশ। 

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে অশোধিত তেল উৎপাদন কমেছে ৩.৯ শতাংশ।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে প্রাকৃতিক গ্যাস উৎপাদন কমেছে ৪.৩ শতাংশ।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে পেট্রোশোধিত পণ্য উৎপাদন কমেছে ০.৫ শতাংশ।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে সার উৎপাদন কমেছে ৮.৬ শতাংশ।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে ইস্পাত উৎপাদন বেড়েছে ৬.২ শতাংশ।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে সিমেন্ট উৎপাদন বেড়েছে ৯.৪ শতাংশ।

২০২৫-এর এপ্রিলের তুলনায় ২০২৬-এর এপ্রিলে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৪.১ শতাংশ।

 


SC/AP/NS


(रिलीज़ आईडी: 2263658) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada