রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির একদল কারিগর এবং তন্তুবায়ের

প্রকাশিত: 19 MAY 2026 5:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২৬ 

 

 

রাষ্ট্রপতি ভবনে আজ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির একদল কারিগর ও তন্তুবায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি ভবনে ২৬ জানুয়ারি সামাজিক অভ্যর্থনা চলাকালীন কারিগর ও তন্তুবায়রা আমন্ত্রণ সামগ্রী তৈরি সহ বৈচিত্র্যপূর্ণ কারিগরি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেন। দৃষ্টান্ত-স্বরূপ নাগাল্যান্ডের কারিগররা কলার তন্তু এবং বাঁশ থেকে ঝুড়ি তৈরি করেন। আসামের তন্তুবায়রা স্টোল তৈরি করেন, মণিপুরের কারিগররা কালো মাটির পাত্র এবং সিকিমের কারিগররা প্রাকৃতিক তন্তু থেকে নানা সামগ্রী তৈরি করেন। 
শিল্পী ও কারিগররা রাষ্ট্রপতি ভবনে সামাজিক অভ্যর্থনা অনুষ্ঠানের অভিজ্ঞতার কথা জানিয়ে তাঁদের কারিগরি উৎকর্ষতাকে তুলে ধরার একটি মঞ্চ করে দেওয়ায় রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান। 
আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও সিকিমে কারিগর ও তন্তুবায়দের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি উত্তর-পূর্বাঞ্চলকে প্রাকৃতিক সৌন্দর্য্যের ভাণ্ডার বলে ব্যাখ্যা করেন। কারিগর ও তন্তুবায়দের স্বনির্ভর করতে কারিগরি জ্ঞানের প্রসারে সহায়তার উপর জোর দেন। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণে কারিগর ও তন্তুবায়দের অবদানের প্রশংসা করেন তিনি। রাষ্ট্রের জাগ্রত ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি তাঁদের এই অমূল্য জ্ঞানকে নব-প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। 
আলোচনার পর, কারিগর ও তন্তুবায়দের অমৃত উদ্যান সহ রাষ্ট্রপতি ভবন ঘুরে দেখানো হয়।

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2263150) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Tamil , Malayalam