গ্রামোন্নয়নমন্ত্রক
এসএইচই-এমএআরটিএস-এর মাধ্যমে ভারত জুড়ে মহিলাদের নেতৃত্বে গ্রামীণ বিপণন পরিমণ্ডলের জন্য পথরেখা করে দিলো গ্রামোন্নয়ন মন্ত্রক
প্রকাশিত:
18 MAY 2026 4:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মে, ২০২৬
ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশনের মাধ্যমে একটি দুদিনের জাতীয় আলোচনাচক্রের আয়োজন করলো সেলফ হেল্প আন্তপ্রেনার-মার্কেটিং অ্যাভিনিউজ ফর রুরাল ট্রান্সফরমেশন (SHE-MARTS) বিষয়ে। ওড়িশার ভুবনেশ্বরে মেফেয়ার কনভেনশন হলে এটি আয়োজিত হল ১৪ এবং ১৫ মে ২০২৬। ন্যাশনাল সাপোর্ট অর্গানাইজেশন (এনএসও) হিসেবে পিআরএডিএএন-এর সহায়তায় ওড়িশা সরকারের মিশন শক্তি দপ্তরের ওড়িশা লাইভলিহুডস মিশন আয়োজিত ২০২৬-এর বাজেট ঘোষণাকে কার্যকর করার উপায় নিয়ে আলোচনা হল।
আলোচনার লক্ষ্য ছিল তৃণমূল স্তরে পাওয়া তথ্য, পরামর্শ এবং রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রাসঙ্গিক সুপারিশের মাধ্যমে SHE-MARTS উদ্যোগের জন্য কর্মপরিকল্পনার নীতি নির্দেশিকা চূড়ান্ত করা। মূল বিষয়গুলির মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থ প্রদানের মডেল, সম্মেলনের পথ, নজরদারি ব্যবস্থা, বাণিজ্যিক প্রক্রিয়া, প্রশাসনিক ব্যবস্থা, প্রযুক্তি ব্যবহার এবং রূপায়ণের কৌশল।
প্রথম দিনের আলোচনা হল গ্রামীণ বিপণনের জন্য SHE-MARTS-কে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে গ্রহণ নিয়ে। সরকার, অর্থ, প্রযুক্তি এবং সামাজিক প্রতিষ্ঠানের মতো বিভিন্ন ক্ষেত্রের বক্তারা SHE-MARTS-এর সম্ভাব্য নীতির নকশা নিয়ে আলোচনা করলেন। দ্বিতীয় দিনে আলোচনায় আলোকপাত করা হল মানবসম্পদ কাঠামো এবং মহিলাদের নেতৃত্ব, প্রযুক্তি, নকশা ও রূপায়ণ কৌশল এবং সক্ষমতা বর্ধন কাঠামোর উপর। অংশগ্রহণকারীরা জোর দেন পেশাদার খুচরো ব্যবস্থাপদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে।
দুদিনের আলোচনায় বিকেন্দ্রীকৃত, মহিলাদের নেতৃত্ব, পেশাদারি ব্যবস্থাপনা, গোষ্ঠীর নেতৃত্বে সংস্থার পরিমণ্ডল হিসেবে SHE-MARTS তৈরি নিয়ে জোরালো সহমত গড়ে উঠলো। ভর্তুকিনির্ভর খুচরো বিক্রয় কেন্দ্রের ভাবনাটি গুরুত্ব পায়নি।
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2262417)
ভিজিটরের কাউন্টার : 8