আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত:
14 MAY 2026 3:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ মে ২০২৬
সরকারের নজরে এসেছে “জেজি বিল্ডিং গ্রুপ” নামে একটি সংস্থা প্রতারণামূলক কাজকর্ম করছে, যেখানে আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের সঙ্গে যোগাযোগ থাকার মিথ্যা দাবি জানিয়ে প্রতারণামূলক নিয়োগ অভিযান চালানো হচ্ছে।
২. ওই সংস্থাটি
ক) আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের নাম ব্যবহার করে প্রতারণামূলক কর্মখালির বিজ্ঞপ্তি জারি করছে;
খ) মন্ত্রকের সঙ্গে সম্পর্কে দাবি করে প্রার্থীদের বিভ্রান্ত করছে;
গ) চাকরি দেওয়ার নাম করে আবেদনকারীদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ;
ঘ) ওইসব মিথ্যা দাবিকে সত্য প্রতিপন্ন করতে একটি অনলাইন প্ল্যাটফর্ম/ওয়েবসাইট চালাচ্ছে তারা।
৩. এই সূত্রে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে
ক) আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক এই ধরনের কোনও নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেনি;
খ) মন্ত্রক তার পক্ষে কোনও বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানকে নিয়োগের দায়িত্ব দেয়নি;
গ) এই ধরনের যেকোনও দাবি প্রতারণামূলক এবং বিভ্রান্তিকর বলে বিবেচনা করতে হবে।
৪. ক) জনসাধারণ, বিশেষ করে কর্মপ্রাথীদের পরামর্শ দেওয়া হচ্ছে এই ধরনের প্রতারণামূলক নিয়োগের প্রস্তাবে সাড়া না দিতে;
খ) এই ধরনের সংস্থার সঙ্গে কোনওরকম ব্যক্তিগত অথবা আর্থিক তথ্য ভাগ করে না নিতে;
গ) এই ধরনের প্রস্তাবে কোনওরকম অর্থপ্রদান না করতে;
ঘ) এই ধরনের ঘটনা সম্পর্কে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল অথবা স্থানীয় আইন প্রবর্তনকারী কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে।
৫. এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে জনস্বার্থে সচেতনতা তৈরি করতে এবং নিরীহ নাগরিকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে।
SC/AP/NS
(রিলিজ আইডি: 2261207)
ভিজিটরের কাউন্টার : 9