বাণিজ্য ও শিল্প মন্ত্রক
এপ্রিল ২০২৬-এ ভারতের পাইকারি মূল্যসূচক (ভিত্তিবর্ষ: ২০১১-১২)
পোস্ট করার দিনক্ষণ:
14 MAY 2026 12:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ মে ২০২৬
এপ্রিল ২০২৬-এ (২০২৫-এর এপ্রিলের তুলনায়) সর্বভারতীয় পাইকারি মূল্যসূচকের ভিত্তিতে মূদ্রাস্ফীতির বার্ষিক হার ৮.৩ শতাংশ (প্রাথমিক হিসাব অনুযায়ী)। খনিজ তেল, অশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, মৌল পদার্থ, অন্যান্য উৎপাদন শিল্প এবং খাদ্য ছাড়া অন্যান্য জিনিস ইত্যাদির দাম বৃদ্ধির ফলে এই হার।
সমস্ত পণ্য মিলিয়ে ফেব্রুয়ারি মাসের চূড়ান্ত হিসাব অনুযায়ী সূচক ছিল ১৫৮.৪, মূদ্রাস্ফীতির হার ছিল ২.২৬%, মার্চ মাসের প্রাথমিক হিসাব অনুযায়ী সূচক ছিল ১৬০.৮, মূদ্রাস্ফীতির হার ছিল ৩.৮৮%। এপ্রিল মাসের প্রাথমিক হিসাব অনুযায়ী সূচক দাঁড়িয়েছে ১৬৭.০ এবং মূদ্রাস্ফীতির হার ৮.৩%। এর মধ্যে মৌলিক দ্রব্যসমূহের সূচক ২০২.৪, মূদ্রাস্ফীতির হার ৯.১৭%। জ্বালানি ও বিদ্যুৎ সূচক ১৮১.৭ এবং মূদ্রাস্ফীতির হার ২৪.৭১%। উৎপাদিত পণ্যের ক্ষেত্রে সূচক ১৫১.৬, মূদ্রাস্ফীতির হার ৪.৬২%। খাদ্যদ্রব্যের সূচক ১৯৫.১, মূদ্রাস্ফীতির হার ২.৩১%।
২০২৬-এর মার্চের তুলনায় ২০২৬-এর এপ্রিলে পরিবর্তনের হার দাঁড়িয়েছে ৩.৮৬%।
মে মাসের পাইকারি মূল্য সূচক প্রকাশিত হবে ১৫.০৬.২০২৬-এ।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2261048)
ভিজিটরদের কাউন্টার : 5