শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে শক্তিশালী করার উদ্দেশ্যে সফররত চিলির বিদেশ মন্ত্রী ফ্র্যান্সিসকো পেরেজ ম্যাকেন্নার নেতৃত্বে একটি প্রতিনিধিদল
প্রকাশিত:
13 MAY 2026 4:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মে, ২০২৬
চিলির বিদেশ মন্ত্রী শ্রী ফ্র্যান্সিসকো পেরেজ ম্যাকেন্নার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারত সফর করেছে। দুটি দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে শক্তিশালী করাই এই সফরের মূল উদ্দেশ্য। সফরকালে চিলির বিদেশ মন্ত্রী কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে আরও প্রসারিত করাই আলোচনার মূল বিষয়বস্তু ছিল। দুটি দেশের মধ্যে সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা চলেছে। উভয় দেশই এই চুক্তির তাৎপর্য নিয়ে সহমত পোষণ করেছে।
কেন্দ্রীয় বাণিজ্য সচিব চিলির অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত বিভাগের প্রতিমন্ত্রী শ্রীমতী পাওলা এস্তেভেজ-এর সঙ্গে বৈঠক করেছেন। ভারত-চিলি বাণিজ্য সংক্রান্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে। এই বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, কৃষি-ভিত্তিক বাণিজ্য, পরিকাঠামো, ওষুধ শিল্প, ডিজিটাল পরিষেবা, পণ্য পরিবহণ এবং উৎপাদন শিল্পের মতো ক্ষেত্রে কিভাবে সহযোগিতাকে আরও প্রসারিত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও চিলি পারস্পরিক আস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2260754)
ভিজিটরের কাউন্টার : 7