প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী আর্ট অফ লিভিং-এ শ্রী শ্রী রবিশঙ্কর জির সঙ্গে সাক্ষাৎ করলেন
প্রকাশিত:
10 MAY 2026 7:05PM by PIB Kolkata
নতুন দিল্লী,১০ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং-এ সফরকালে আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন।
শ্রী মোদি জানান, বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষত আর্ট অফ লিভিং-এর উদ্যোগে পরিচালিত কাজকর্ম নিয়ে তাঁর সঙ্গে শ্রী শ্রী রবিশঙ্করের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সমাজকল্যাণে শ্রী শ্রী রবিশঙ্কর জির আন্তরিক নিষ্ঠার প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমাজসেবায় সংগঠনটির অবদানকে স্বীকৃতি জানান।
প্রধানমন্ত্রী সমাজ মাধ্যম X( পূর্বতন ট্যুইটার)-এ লিখেছেন:
“আর্ট অফ লিভিং-এ থাকাকালীন শ্রী শ্রী রবিশঙ্কর জির সঙ্গে সাক্ষাৎ করলাম। বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে আর্ট অফ লিভিং-এর কাজ নিয়ে আমাদের অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। সমাজের কল্যাণে তাঁর নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।”
https://x.com/narendramodi/status/2053414047157236115?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2053414047157236115%7Ctwgr%5E0a5ff6c06e6823ad5e361282ed060c150b028cd7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2259571reg%3D3lang%3D1
SC/...
(রিলিজ আইডি: 2259627)
ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam