মহাকাশদপ্তর
ড. জিতেন্দ্র সিং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ফরাসি মন্ত্রীর সঙ্গে মহাকাশ এআই এবং উন্নত প্রযুক্তি ক্ষেত্রের প্রসারে ভারত-ফ্রান্স মৈত্রী
প্রকাশিত:
07 MAY 2026 4:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ মে, ২০২৬
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভূ-বিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং প্রধানমন্ত্রীর দফতর, কর্মীবর্গ, জন অভিযোগ, অবসর ভাতা, পারমাণবিক শক্তি এবং মহাকাশ প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা এবং মহাকাশ মন্ত্রী অধ্যাপক ফিলিপ ব্যাপটিস্টের সঙ্গে। তাঁরা পর্যালোচনা করলেন বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার সম্প্রসারণমাণ পটভূমিকা নিয়ে।
এই আলাপচারিতায় প্রতিফলিত হল, ভারত-ফ্রান্স দীর্ঘ কৌশলগত অংশীদারিত্বের গভীরতা। একযোগে কাজে বিশেষ করে উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে গতি ধরে রাখতে পারায় সন্তোষ প্রকাশ করেন দুই পক্ষ।
ড. জিতেন্দ্র সিং তুলে ধরেছেন যে, বিজ্ঞান এবং মহাকাশ ক্ষেত্রে ভারত-ফ্রান্স যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্ত স্তম্ভে রূপান্তরিত হয়েছে। যারজন্য প্রযুক্তিগত উন্নতি এবং মানুষে মানুষে যোগাযোগ দুই ক্ষেত্রেই সহায়ক হয়েছে। তিনি বলেন যে, ২০২৬-কে ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণায় নতুন নতুন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার মাত্রা বৃদ্ধি করার উল্লেখযোগ্য সুযোগ এনে দিয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি দফতর ও শীর্ষ স্থানীয় ফরাসি সংস্থাগুলির মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করা নিয়ে বলেছেন যেমন, অতি উন্নত পদার্থ এবং ডিজিটাল বিজ্ঞানে নতুন উদ্যোগের পাশাপাশি এবছর শুরু হওয়া ফলিত গণিত এবং কৃত্রিম মেধা নিয়ে যৌথ ঘোষণা।
মহাকাশ নিয়ে সহযোগিতা বিষয়ে ড. জিতেন্দ্র সিং ইসরো এবং সিএনইএস-এর মধ্যে একজোট হয়ে কাজ করার দীর্ঘ ইতিহাসের উল্লেখ করেন। যেমন, মেঘা-ট্রপিকস এবং এসএআরএএল-এর মতো যৌথ উপগ্রহ অভিযান এবং টিআরআইএসএইচএনএ নিয়ে চলতি কাজ। ফ্রান্সে এনএভিআইসি গ্রাউন্ড স্টেশন তৈরিতে সহযোগিতারও উল্লেখ করেন তিনি এবং ভারতের গগনযান অভিযানে ফ্রান্সের সাহায্যের কথাও স্বীকার করেন তিনি।
মন্ত্রী আরও জানিয়েছেন, সাম্প্রতিক সংস্কারের ফলে ভারতের মহাকাশ ক্ষেত্রের দ্রুত প্রসার ঘটছে। প্রায় ৪০০ স্পেস স্টার্টআপের পরিমণ্ডল গড়ে উঠেছে। আগামী বছরগুলোয় মহাকাশ অর্থনীতির জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারজন্যও তৈরি হবে দুই দেশের মধ্যে শিল্পস্তরে গভীর সহযোগিতার নতুন সুযোগ।
অধ্যাপক ফিলিপ ব্যাপটিস্টে ভারতকে বর্ণনা করেছেন মহাকাশ এবং গবেষণা সহযোগিতার ক্ষেত্রে বিশ্বস্ত ও প্রধান অংশীদার হিসেবে। ইসরোর সঙ্গে তাঁর পূর্বের যোগাযোগ স্মরণ করিয়ে দিয়ে তিনি আর্থ অবজারভেশন, লঞ্চ সিস্টেম এং স্পেস এক্সপ্লোরেশন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি “স্পেস ফর ওসান অ্যালায়েন্স”-এর মাধ্যমে সমুদ্র সংক্রান্ত তথ্য আদান-প্রদানে সহযোগিতা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন সিএনইএস এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে নৈকট্য গড়ে তোলার।
অধ্যাপক ব্যাপটিস্টে ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন ২০২৬-এর সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক মহাকাশ শিখর সম্মেলনে স্বক্রিয়ভাবে যোগ দিতে। তাঁর প্রস্তাবের জবাবে ড. জিতেন্দ্র সিং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমুদ্র নিয়ে গবেষণা এবং মহাকাশে মানুষ প্রেরণে আরও সহযোগিতার বিষয়ে ভারতের খোলা মনোভাবের ইঙ্গিত দিয়েছেন।
ইন্দো-ফ্রেঞ্জ সেন্টার ফর দ্য প্রোমোশান অফ অ্যাডভান্স রিসার্চ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা দুই পক্ষই স্বীকার করেছে। বৈঠক শেষ হয় বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতা আরও গভীর করার দায়বদ্ধতা জানিয়ে।
SC / AP /AG
(রিলিজ আইডি: 2258812)
ভিজিটরের কাউন্টার : 7