মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার ১৯ টি জেলা জুড়ে রেলের ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 05 MAY 2026 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মে,২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রেলের ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ২৩,৪৩৭ কোটি টাকা। এই তিনটি প্রকল্প হল 

ক) নাগদা-মথুরা তৃতীয় ও চতুর্থ লাইন

খ) গুন্টাকাল – ওয়াডি তৃতীয় ও চতুর্থ লাইন

এবং

গ) বুড়োয়াল- সীতাপুর তৃতীয় ও চতুর্থ লাইন।

এই তিনটি প্রকল্প রূপায়িত হবে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার ১৯ টি জেলা জুড়ে । 

 

 প্রকল্পগুলির কাজ শেষ হলে ৪,১৬১ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হবে। উপকৃত হবেন প্রায় ৮৩ লক্ষ মানুষ। প্রকল্পগুলি পিএম গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে মহাকালেশ্বর, রণথম্বোর জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মথুরা, বৃন্দাবনের মতো জায়গায় পর্যটকদের যাতায়াতেও সুবিধা হবে।  

 

SC/AC /SG


(রিলিজ আইডি: 2258272) ভিজিটরের কাউন্টার : 7