প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের হরদোইতে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর ভাষণের কয়েকটি টুকরো ভাগ করে নিয়েছেন

প্রকাশিত: 29 APR 2026 11:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হরদোইতে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর ভাষণের কয়েকটি টুকরো ভাগ করে নিয়েছেন। রাজ্যের রূপান্তরকারী যাত্রা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পোন্নয়নের অভূতপূর্ব গতি বর্তমানে নতুন উত্তরপ্রদেশের সংজ্ঞার্থ নির্ধারণ করছে।

 

এক্স-এ একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

 

“ডাবল ইঞ্জিন সরকারে শিলান্যাসের সঙ্গে সময়ের মধ্যে জাতির উদ্দেশে উৎসর্গের সংকল্পও পূর্ণ হচ্ছে। এইজন্য আজ ইউপি এক্সপ্রেসওয়ের থেকেও জোরালো এখানকার উন্নয়নের গতি।”

 

“গঙ্গা এক্সপ্রেসওয়ে শুধুমাত্র একটি হাইস্পিড সড়কই নয়, এটি নতুন সম্ভাবনা এবং সুবিধারও গেটওয়ে। এর থেকে রাজ্যের কৃষক ভাই-বোনেদেরও অনেক লাভ হবে।”

 

“গত কয়েক বছরে উত্তরপ্রদেশের শিল্পোদ্যোগের বিকাশ এবং একে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে নিরন্তর প্রয়াস করা হয়েছে। এরকম একটা নয়, অনেক উদাহরণ আছে...”

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2256917) ভিজিটরের কাউন্টার : 7