স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

গঙ্গাসাগরে প্রার্থনা এবং অমর শহীদদের শ্রদ্ধা জানালেন অমিত শাহ

প্রকাশিত: 27 APR 2026 7:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গঙ্গাসাগরে প্রার্থনা করেন এবং রাষ্ট্রের কল্যাণে যাঁরা চরম আত্মত্যাগ করেছেন, সেইসব অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে মহর্ষি কপিল মুনির পুজো দেন। 

এক্স সমাজমাধ্যমে একগুচ্ছ পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন :

“সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার! গঙ্গার পবিত্র সাগর সঙ্গম গঙ্গাসাগরে এসে প্রার্থনার সৌভাগ্য হয়েছে আমার। জন্মদায়িনী মা গঙ্গার এই পবিত্র তীর্থক্ষেত্রে এসে আমার হৃদয় অনন্ত শান্তি এবং আধ্যাত্মিক আশীর্বাদে পূর্ণ হয়েছে। মা গঙ্গা দেশের জনগণকে আশীর্বাদ করুন।”

অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী অমিত শাহ বলেছেন, “আজ গঙ্গাসাগরে আমাদের অমর বীর যাঁরা দেশের জন্য চরম আত্মত্যাগ করেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। প্রত্যেক দেশবাসী এইসব বীর সেনা, যাঁরা অকল্পনীয় চ্যালেঞ্জ এবং প্রত্যেক বাধা কাটিয়ে দেশের জন্য চরম আত্মত্যাগ করেছেন তাদের সাহসিকতা নিয়ে গর্বিত। জাতীয় সুরক্ষা এবং দেশের স্বার্থরক্ষাকে সর্বোচ্চ দায়িত্ব হিসেবে গ্রহণ করে তাঁরা আত্মত্যাগ করেছেন।”

জনকল্যাণের প্রার্থনা করে শ্রী অমিত শাহ বলেন, “দেশের মানুষের কল্যাণের স্বার্থে গঙ্গাসাগরে মহর্ষি কপিল মুনির আশ্রমে আমি প্রার্থনা করেছি। ঋষি কপিলের জীবনাদর্শ অর্থাৎ জ্ঞান, আত্মত্যাগ এবং তপস্যা প্রত্যেক নাগরিকের কাছে অনুপ্রেরণার প্রতীক।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “গঙ্গোত্রীর উৎসস্থল থেকে পবিত্র ত্রিবেণী সঙ্গম হয়ে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার স্রোতধারা সাগরে এসে মিলিত হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর হৃদয় এবং মনে তিনি জায়গা করে আছেন।”

 

 

SC/AB/SG


(রিলিজ আইডি: 2256174) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu