রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

২৭ এপ্রিল – পয়লা মে হিমাচল প্রদেশ সফর করবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 26 APR 2026 10:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২৬ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২৭ এপ্রিল থেকে পয়লা মে হিমাচল প্রদেশ সফর করবেন। তিনি শিমলার মাশোব্রায় ‘রাষ্ট্রপতি নিবাস’-এ থাকবেন।

২৮ এপ্রিল, রাষ্ট্রপতি শিমলার ‘লোক ভবন’-এ হিমাচল প্রদেশের রাজ্যপালের আয়োজনে এক ভোজসভায় যোগ দেবেন।

২৯ এপ্রিল, রাষ্ট্রপতি ‘অটল টানেল’ পরিদর্শন করবেন।

৩০ এপ্রিল, রাষ্ট্রপতি পালামপুরে ‘চৌধুরী সরওয়ান কুমার হিমাচল প্রদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’-এর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিনে, তিনি মাশোব্রার রাষ্ট্রপতি নিবাসে একটি ‘অ্যাট হোম’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

পয়লা মে, দিল্লিতে ফিরে যাওয়ার আগে রাষ্ট্রপতি শিমলায় ‘আর্মি ট্রেনিং কমান্ড’ পরিদর্শন করবেন।

 

SC/AC/SB


(রিলিজ আইডি: 2255808) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati