প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

খ্যাতনামা চিত্রগ্রাহক শ্রী রঘু রাই-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 26 APR 2026 8:34PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৬ এপ্রিল ২০২৬

 

 

প্রথিতযশা চিত্রগ্রাহক রঘু রাই-এর প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁকে বর্ণনা করেছেন একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে, যিনি তাঁর লেন্সের মাধ্যমে ভারতের প্রাণবন্ততাকে অমর করে দিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেছেন যে, শ্রী রঘু রাই-এর কাজ অসাধারণ সংবেদনশীলতা, গভীরতা এবং বৈচিত্রে বিশিষ্ট। ভারতীয় জীবনের নানা দিক ফুটে উঠেছে তাঁর ছবিতে। সেগুলিকে নিয়ে এসেছে মানুষের কাছে। প্রধানমন্ত্রী বলেছেন যে, বিশ্ব ফটোচিত্র এবং সংস্কৃতিতে তাঁর অবদান অনুপম। তাঁর প্রয়াণ শিল্প জগতের অপূরণীয় ক্ষতি। 

 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;

 

“শ্রী রঘু রাইজি সবসময় স্মৃতিতে থাকবেন একজন সৃষ্টিশীল ব্যক্তিত্ব হিসেবে, যিনি তাঁর লেন্সের মাধ্যমে ভারতের প্রাণবন্ততাকে তুলে ধরেছেন। তাঁর ছবিতে ছিল অসাধারণ সংবেদনশীলতা, গভীরতা এবং বৈচিত্র্য। এরদ্বারা মানুষ ভারতীয় জীবনের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত হয়েছেন। তাঁর প্রয়াণ ফটোচিত্র এবং সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি। এই দুঃখের সময়ে আমি তাঁর পরিবার, গুণগ্রাহী এবং ছবির জগতের বন্ধুদের পাশে আছি। ওম শান্তি।”

 

 

SC/AP/CS


(রিলিজ আইডি: 2255797) ভিজিটরের কাউন্টার : 9