উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

কর্ণাটকের ভালকি-তে পূজ্য ডঃ বাসবলিঙ্গ পত্তাদেবারু মহাস্বামীর ৭৫ বছর উদযাপনের সূচনা করলেন উপরাষ্ট্রপতি

প্রকাশিত: 22 APR 2026 3:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ এপ্রিল ২০২৬

 

উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ আজ কর্ণাটকের ভালকি-তে পূজ্য ডঃ বাসবলিঙ্গ পত্তাদেবারু মহাস্বামীর ৭৫ বছর উদযাপনের সূচনা করেছেন। 

 

উপরাষ্ট্রপতি বলেন, জ্ঞানচর্চা, সংস্কার ও আধ্যাত্মিক চিন্তার ঐতিহাসিক কেন্দ্র বিদার অঞ্চলে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। 

 

পূজ্য ডঃ বাসবলিঙ্গ পত্তাদেবারু মহাস্বামীর অবদানের কথা তুলে ধরে উপরাষ্ট্রপতি তাঁকে করুণা ও সেবার এক প্রকৃত প্রতিমূর্তি হিসেবে বর্ণনা করেন। ৫০০রও বেশি অনাথ ও পরিত্যক্ত শিশুকে আশ্রয় ও শিক্ষাদান এবং ২০,০০০এরও বেশি শিক্ষার্থীকে নিয়ে ৬০টিরও বেশি প্রতিষ্ঠানের যে বিশাল শিক্ষা নেটওয়ার্ক তিনি গড়ে তুলেছেন, উপরাষ্ট্রপতি তার প্রশংসা করেন। 

 

প্রধানমন্ত্রী মোদীর ‘বিকাশ ভি, বিরাসত ভি’ দৃষ্টিভঙ্গীর উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়নকে অবশ্যই তার সমৃদ্ধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে। ভারত তার সভ্যতার মূল চেতনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত থেকেও প্রযুক্তিগতভাবে উন্নত, অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী এবং বিশ্বজুড়ে প্রভাবশালী হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। 

 

উপরাষ্ট্রপতি বলেন, ঐতিহ্য সংরক্ষণ, চিরাচরিত প্রথা, যোগ ও সাংস্কৃতিক উত্তরাধিকারের ওপর নতুন করে জোর দেওয়ায় নাগরিকদের মধ্যে গর্ববোধের উন্মেষ হয়েছে এবং নিজেদের সুপ্রাচীন সভ্যতার প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। 

 

মহিলা ক্ষমতায়নের ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, জাতি গঠনে নারীশক্তি অপরিহার্য। নেতৃত্বদানের ক্ষেত্রে মহিলারা সহানুভূতি ও করুণা নিয়ে আসেন। মহিলারা যখন এগিয়ে আসেন, তখন পরিবার সমৃদ্ধ হয়, গোষ্ঠী শক্তিশালী হয় এবং দেশের অগ্রগতি হয়। 

 

পূজ্য স্বামীজির জীবন ও শিক্ষা এবং বাসবান্নার দর্শন থেকে অনুপ্রেরণা নিয়ে সাম্য, সহানুভূতি ও ধর্মের শিকড়সম্পন্ন এক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান উপরাষ্ট্রপতি। 

 

উপরাষ্ট্রপতি এদিন ‘কল্যাণ করুনা’ শীর্ষক একটি বই এবং ‘বাসব কিরণ’ শীর্ষক একটি ফটো অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করেন। তিনি চন্নবাসব পত্তাদেবারুর সমাধি দর্শন করেন। 

 

কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট, রাজ্য সভার বিরোধী দলনেতা শ্রী মল্লিকার্জুন খাড়গে সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

 

SC/SD/NS


(রিলিজ আইডি: 2254618) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada