শিল্পওবাণিজ্যমন্ত্রক
৭২ হাজার কোটি টাকার সামুদ্রিক খাদ্য রপ্তানীতে সর্বোচ্চ রেকর্ড গড়ল ভারত
প্রকাশিত:
21 APR 2026 8:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২৬
২০২৫-২৬ অর্থবর্ষে ভারত সামুদ্রিক খাদ্য রপ্তানীতে ৭২,৩২৫.৮২ কোটি টাকার সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এমপিইডিএ থেকে প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে জানানো হয়েছে, ১৯.৩২ লক্ষ মেট্রিক টন রপ্তানী হয়েছে। মোট রপ্তানীর দুই-তৃতীয়াংশ জুড়ে রয়েছে হিমায়িত চিংড়ি। এর আর্থিক মূল্য ৪৭,৯৭৩.১৩ কোটি টাকা (৫.৫১ বিলিয়ন মার্কিন ডলার)। চিংড়ির সামুদ্রিক রপ্তানী ৪.৬ গুণ বৃদ্ধি পেয়ে ভারতের সামুদ্রিক পণ্যের রপ্তানী ঝুলির বৃহদাংশ দখল করে রয়েছে।
এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান রপ্তানী ক্ষেত্র হিসেবে স্থান ধরে রেখেছে। তাদের মোট আমদানীর পরিমাণ ২.৩২ বিলিয়ন মার্কিন ডলার। যদিও সামুদ্রিক রপ্তানী মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের আকারে ১৯.৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং মূল্যগতভাবে এই হ্রাসের পরিমাণ ১৪.৫ শতাংশ। বাড়তি শুল্ক আরোপ এর কারণ বলে মনে করা হচ্ছে।
তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ – পূর্বাঞ্চলের এশীয় দেশগুলি ভারতের রপ্তানী গন্তব্য হয়ে উঠছে। চীন এক্ষেত্রে দ্বিতীয় স্থান দখল করে আছে। মূল্যগতভাবে এখানে ভারতের রপ্তানী বৃদ্ধি পেয়েছে ২২.৭ শতাংশ। পরিমাণগতভাবে এর পরিমাণ ২০.১ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে রপ্তানী বৃদ্ধি পেয়েছে মূল্যগতভাবে ৩৭.৯ শতাংশ এবং পরিমাণগতভাবে ৩৫.২ শতাংশ। দক্ষিণ – পূর্ব এশিয়ায় রপ্তানীর উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে। মূল্যগতভাবে তা ৩৬.১ শতাংশ এবং পরিমাণগতভাবে ২৮.২ শতাংশে দাঁড়িয়েছে। জাপানেও রপ্তানী মূল্য বৃদ্ধি পেয়েছে ৬.৫৫ শতাংশ। তবে, পশ্চিম এশিয়ায় তা ০.৫৫ শতাংশ আংশিক হ্রাস পেয়েছে। এই আর্থিক বছরের শেষ নাগাদ এই এলাকার অস্থিরতাই এর কারণ বলে মনে করা হচ্ছে। প্রথাগত বাজারগুলিতে বাণিজ্যিক অস্থিরতা দেখা দেওয়ায় পণ্য রাপ্তানীর বৈচিত্র্যকরণ স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে। অনেকগুলি একক বাজারে এই বৃদ্ধির পরিমাণ দুই অঙ্কে পৌঁছেছে বলেও প্রত্যক্ষ করা যাচ্ছে।
হিমায়িত মাছ ছাড়াও স্কুইড, কাটেল ফিশ, শুকনো বিভিন্ন রকম দ্রব্যের রপ্তানী বৃদ্ধি উল্লেখযোগ্য মাত্রা পেয়েছে। সুরিমি, মাছের গুড়ো খাবার এবং মাছের তেল এই রপ্তানী ক্ষেত্রে উল্লেখযোগ্য জায়গা দখল করে রয়েছে। ৫টি প্রধান বন্দর এই রপ্তানীতে অগ্রগণ্য স্থান দখল করে রয়েছে। এগুলি হ’ল – ভাইজ্যাক, জেএনপিটি, কোচি, কলকাতা এবং চেন্নাই। রপ্তানী মূল্যে প্রায় ৬৪ শতাংশই এই ৫টি বন্দর থেকে হয়েছে। ভারতের সামুদ্রিক পণ্য রপ্তানী সরবরাহ-শৃঙ্খলে এর মধ্য দিয়েই এদের গুরুত্ব পরিগণিত হচ্ছে।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2254429)
ভিজিটরের কাউন্টার : 5