রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে স্বাগত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

প্রকাশিত: 20 APR 2026 10:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২৬ 

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং-কে স্বাগত জানান। তাঁর সম্মানে তিনি একটি ভোজসভারও আয়োজন করেন।
ভারতে রাষ্ট্রপতি, মিয়ং-এর প্রথম সফরকে স্বাগত জানিয়ে, রাষ্ট্রপতি ভারত-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে, বিশেষ করে কোরিয়া-ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠী’-র সভাপতি হিসেবে তাঁর তাৎপর্যপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের প্রথম বছরেরই তাঁর এই সফর প্রমাণ করে পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে।
রাষ্ট্রপতি বলেন, ভারত ও কোরিয়া উভয়ই প্রাণবন্ত গণতন্ত্র এবং অভিন্ন মূল্যবোধের অংশীদার। ভারতের সংসদে সম্প্রতি প্রতিষ্ঠিত ভারত-কোরিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠী-র বিষয়টি উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন তিনি। এটি ভারতের সংসদ এবং কোরিয়ার জাতীয় পরিষদের মধ্যে সংলাপ ও আদান-প্রদানকে উৎসাহিত করবে, যা পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের ভিতকে আরও সুদৃঢ় করবে।
রাষ্ট্রপতি বলেন, উভয় পক্ষই জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন, ডিজিটাল সহযোগিতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ইস্পাত, শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে উভয় পক্ষ একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছে। তিনি বলেন যে, ভারত পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, পরিচ্ছন্ন শক্তি, পরিষেবা এবং পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে কোরিয়ার সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
রাষ্ট্রপতি বলেন, ভারতের দক্ষতা, গতি এবং ব্যাপক পরিসর রয়েছে। অন্যদিকে, কোরিয়ার রয়েছে উচ্চ-প্রযুক্তিভিত্তিক উৎপাদন ক্ষেত্রে বিশেষ দক্ষতা। আমাদের এই শক্তিগুলিকে একত্রিত করার মাধ্যমে আমরা আমাদের তরুণ প্রজন্মের স্বার্থে নানা সুযোগ সৃষ্টি করতে পারি।
রাষ্ট্রপতি বলেন, মানবতার জন্য একটি মজবুত ভবিষ্যৎ নিশ্চিত করতে ভারত ও কোরিয়ার উচিত সবুজ ও পরিবেশ-বান্ধব শক্তি, পাশাপাশি অন্যান্য জলবায়ু প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার সুযোগের অন্বেষণ করা।
উভয় নেতা সহমত হন যে, ভারত ও কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা দু’দেশের জনগণের জন্য সুফল বয়ে আনতে পারে এবং উভয় দেশেরই পরস্পরের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। পরিবেশ, উদ্ভাবন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করার মাধ্যমে জনগণ উপকৃত হতে পারেন।
রাষ্ট্রপতির ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন –

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc2026420852701.pdf

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2254064) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu