প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণের সঙ্গে কথা বলেছেন; তাঁর কুশল জানতে চেয়েছেন
প্রকাশিত:
19 APR 2026 10:55AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর কুশল জানতে চেয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে শ্রী পবন কল্যাণ অত্যন্ত সাহসী এবং তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে আস্থা প্রকাশ করেছেন। শ্রী মোদী তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনাও করেছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণ গারুর সঙ্গে কথা বললাম এবং তাঁর কুশল জানতে চেয়েছি। তিনি অত্যন্ত সাহসী এবং আমি নিশ্চিত যে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।
@PawanKalyan”
SC/SB/AS
(রিলিজ আইডি: 2253518)
ভিজিটরের কাউন্টার : 7