প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নারী শক্তির সামর্থ্য ও অবদান তুলে ধরে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন

প্রকাশিত: 17 APR 2026 8:50AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, নারী শক্তিই এক শক্তিশালী ভারতের পরিচয়। তিনি বলেন দেশের মা, বোন ও মেয়েরা তাঁদের অটুট সংকল্প, নিষ্ঠা এবং সেবা মনোভাবের মধ্যে দিয়ে প্রতিটি ক্ষেত্রে ভারতের গৌরব বৃদ্ধি করছেন।

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোক শেয়ার করেছেন -

“देव्या यया ततमिदं जगदात्मशक्त्या निश्शेषदेवगणशक्तिसमूहमूर्त्या।

तामम्बिकामखिलदेवमहर्षिपूज्यां भक्त्या नताः स्म विदधातु शुभानि सा नः।।”

শ্লোকটিতে বলা হয়েছে, 

আমরা সকল দেবতা ও মহাজ্ঞানী দ্বারা পূজিত অম্বিকাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। যিনি তাঁর দিব্য শক্তিতে এই সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত এবং যিনি সকল দেবদেবীর সম্মিলিত শক্তিরই অবিকল প্রতিমূর্তি সেই বিশ্বজননী আমাদের মঙ্গল করুন।

এক্স হ্যান্ডেলে তারিখে প্রধানমন্ত্রী লিখেছেন;

“আমাদের নারীশক্তিই এক শক্তিশালী ভারতের পরিচায়ক। তাঁদের অটুট সংকল্প, নিষ্ঠা এবং সেবা মনোভাবের মাধ্যমে দেশের মা, বোন ও মেয়েরা সর্বক্ষেত্রে ভারতের গৌরব বৃদ্ধি করছেন।

देव्या यया ततमिदं जगदात्मशक्त्या निश्शेषदेवगणशक्तिसमूहमूर्त्या ।

तामम्बिकामखिलदेवमहर्षिपूज्यां भक्त्या नताः स्म विदधातु शुभानि सा नः ।।”

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2252908) ভিজিটরের কাউন্টার : 7