পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৪=১০০ ভিত্তি ধরে মার্চ ২০২৬-এর উপভোক্তা মূল্য সূচক

প্রকাশিত: 13 APR 2026 4:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ এপ্রিল ২০২৬

 

২০২৪-কে ভিত্তি বর্ষ ধরে সারা ভারত কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ২০২৫-এর মার্চের পরিপ্রেক্ষিতে ২০২৬-এর মার্চে মুদ্রাস্ফীতির হার ৩.৪০% (অস্থায়ী)। একইভাবে গ্রামীণ মুদ্রাস্ফীতির হার ৩.৬৩% এবং শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৩.১১%। 

২০২৬-এর ফেব্রুয়ারিতে সিপিআই ভিত্তিক গ্রামীণ মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৩৭%। শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ছিল ৩.০২%। সিএফপিআইভিত্তিক গ্রামীণ মুদ্রাস্ফীতির হার ২০২৬-এর ফেব্রুয়ারিতে ছিল ৩.৪৬%, শহরাঞ্চলে ৩.৪৮%। খাদ্যে মুদ্রাস্ফীতির হার সিএফপিআই-এর ভিত্তিকে ২০২৫-এর মার্চের তুলনায় ২০২৬-এর মার্চে অস্থায়ীভাবে ৩.৮৭%। এর মধ্যে গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৩.৯৬%, শহরাঞ্চলে ৩.৭১%। 

২০২৬-এর মার্চে যে প্রধান ৫টি খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে সেগুলি হল পেঁয়াজ, আলু, রসুন, অড়হর, বাদাম। যে প্রধান ৫টি দ্রব্যের মুদ্রাস্ফীতির হার বেশি সেগুলি হল রুপোর গয়না, সোনা-হীরে-প্ল্যাটিনামের গয়না, নারকোলের ছোবড়া, টমেটো, ফুলকপি। 

২০২৪=১০০ ভিত্তিতে ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত মুদ্রাস্ফীতির হার ছিল সিপিআই-এর ভিত্তিতে ৩.২১। এর মধ্যে গ্রামীণ ৩.৩৭ এবং শহরাঞ্চল ৩.০২। সিএফপিআই-এর ভিত্তিতে ৩.৪৭। এর মধ্যে গ্রামীণ ৩.৪৬ এবং শহরাঞ্চলে ৩.৪৮। 

পশ্চিমবঙ্গে মার্চ ২০২৬-এ (অস্থায়ী) সাধারণ সূচক ১০৩.৮৫। এর মধ্যে গ্রামাঞ্চল ১০৩.৯৩, শহরাঞ্চল ১০৩.৭৬। মুদ্রাস্ফীতি ২.৮৪। এর মধ্যে গ্রামাঞ্চল ২.৯৯ এবং শহরাঞ্চল ২.৬৬। 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2251564) ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন: Bengali-TR , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati