রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ১৩ থেকে ১৬ এপ্রিল গুজরাট এবং মহারাষ্ট্র সফর করবেন

প্রকাশিত: 12 APR 2026 6:23PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১২ এপ্রিল ২০২৬

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৩ থেকে ১৬ এপ্রিল, ২০২৬ গুজরাট এবং মহারাষ্ট্র সফর করবেন।

১৩ এপ্রিল রাষ্ট্রপতি এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১৪ এপ্রিল রাষ্ট্রপতি ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধী নগরের লোকভবনে ‘সামাজিক সমরসতা মহোৎসব’এ উপস্থিত থাকবেন। ওই দিনেই রাষ্ট্রপতি গান্ধী নগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উৎসবে যোগ দেবেন।

১৫ এপ্রিল রাষ্ট্রপতি এইমস নাগপুরের তৃতীয় সমাবর্তন উৎসবে উপস্থিত থাকবেন। ওই একই দিনে ন্যাশনাল অ্যাকাডেমি অফ ডিরেক্ট ট্যাক্সেস-তে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (ইনকাম ট্যাক্স) অফিসার ট্রেনিজ-এর ৭৮তম ব্যাচের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১৬ এপ্রিল রাষ্ট্রপতি ওয়ার্ধায় মহাত্মা গান্ধী অন্তঃরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন উৎসবে যোগ দেবেন।  

 

 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2251467) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati