নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন এবং উপ-নির্বাচন, ২০২৬

প্রকাশিত: 10 APR 2026 7:54PM by PIB Kolkata

নয়াদিল্লি: ১০ এপ্রিল ২০২৬ 

 

১. স্বচ্ছতা জোরদার করতে, ভোটকেন্দ্রে কোনো অনিয়ম বা কারচুপি ঘটে থাকলে তা শনাক্ত করতে এবং প্রয়োজনে পুনরায় ভোটের(রি-পোল) সুপারিশ করতে—ভারতের নির্বাচন কমিশন(ইসিআইI) ভোট-পরবর্তী সময়ে 'ফর্ম ১৭এ' (ভোটারদের রেজিস্টার) এবং ভোটের দিনের অন্যান্য নথিপত্র ও রেকর্ডের যাচাই-বাছাই সংক্রান্ত একটি সমন্বিত নির্দেশিকা জারি করেছে।

২. সেই অনুযায়ী, আজ আসাম, কেরালা এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া ২৯৬টি বিধানসভা কেন্দ্রে(এসি)—কমিশন কর্তৃক নিযুক্ত ২৯৬ জন রিটার্নিং অফিসার(আর ও) এবং ২৯৬ জন সাধারণ পর্যবেক্ষকের(জি ও) উপস্থিতিতে—নথিপত্রের যাচাই-বাছাই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনের নথিপত্রও একইভাবে যাচাই করা হয়েছে।

৩. যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুবিধার্থে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১,৮৯৯ জন প্রার্থীকেই যাচাই-বাছাইয়ের তারিখ, সময় এবং স্থান সম্পর্কে পূর্বেই অবহিত করা হয়েছিল।

৪. যাচাই-বাছাই শেষে দেখা গেছে যে, গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হওয়া মোট ৬৩,০৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সুপারিশ করা হয়েছে।

৫. সেই অনুযায়ী, আসামের ১২৩-করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের ২৩৯-বাবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই পুনঃভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৬. সম্পূর্ণ যাচাই-বাছাই প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়ার শেষে, 'ফর্ম ১৭এ' ও সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র পুনরায় রিটার্নিং অফিসারের(আর ও) সিলমোহর দিয়ে সিলগালা করা হয়েছে।

 

SC/SB/DM… 


(রিলিজ আইডি: 2251083) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil